স্ত্রীকে হত্যার পর আগুনে পুড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

০৬ মার্চ ২০২৬, ০৬:২৮ AM , আপডেট: ০৬ মার্চ ২০২৬, ০৬:২৮ AM
আইনজীবী স্বামী আটক

আইনজীবী স্বামী আটক © সংগৃহীত

জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে তাহমিনা আক্তার তানিয়া (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা চালিয়েছেন তার স্বামী। 

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলে জানা গেছে। 

জানা যায়, নিহত তাহমিনা দুই সন্তানের জননী। তার ছোট ভাই তুহিন ফয়সাল জানান, ১৫ বছর আগে তাইফুরের সঙ্গে তাহমিনার বিয়ে হয়। তবে তাইফুর মাদকাসক্ত হওয়ায় দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এই কারণে তাহমিনা বেশিরভাগ সময় বাবার বাড়িতেই থাকতেন। ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনি স্বামীর বাড়িতে আসেন এবং এর কিছু সময় পরই ঝগড়া হলে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যা করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, পারিবারিক কলহের জেরে রাতে ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে তাহমিনার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেন তাইফুর। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে শোবার ঘরের বিছানায় মরদেহ রেখে তাতে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।

বাড়িতে আগুন লাগার বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা তাৎক্ষণিক খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাহমিনার মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে হাতেনাতে আটক করা হয়। 

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ছয় দিন পর আজ বসছে সংসদ অধিবেশন, উঠছে বগুড়া বিশ্ববিদ্যালয়সহ …
  • ০৭ জুলাই ২০২৬
বিশ্বকাপ থেকে বাদ পড়ায় মার্তিনেজকে সরিয়ে নতুন কোচ নিচ্ছে পর…
  • ০৭ জুলাই ২০২৬
মিশরের বিপক্ষে কোন জার্সি পরে খেলবে মেসিরা, জানাল ফিফা
  • ০৭ জুলাই ২০২৬
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হ্রাস পাবে এলএনজি সরবরাহ, দুঃখ প্রকাশ…
  • ০৭ জুলাই ২০২৬
ঘোষণার ৫ মাস পর হয়েছিল অষ্টম পে স্কেলের বেতন, এবারও কি তাই?
  • ০৭ জুলাই ২০২৬
মিসর নাকি আর্জেন্টিনা, কে জিতবে—জানাল সুপার কম্পিউটার
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence