নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে আটক ৭

০২ মার্চ ২০২৬, ১১:৪৬ AM
আটক সাতজন

আটক সাতজন © সংগৃহীত

নীলফামারীর জলঢাকা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। এ সময় ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ৩টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

রবিবার (১ মার্চ) সন্ধ্যায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি ) জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে একটি আভিযানিক দল জলঢাকা থানাধীন টেঙ্গনমারী বাজার এলাকার মো. কালাম হোসেন এর চায়ের দোকানে অভিযান চালায়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন ১. শাহ মোহাম্মদ বুলেট (২৫), ২. মো. আদর আলী (২৪), ৩. হাসান আল ফিরোজ ওরফে ছোটন (২৪), ৪. মো. মনিরুজ্জামান সজীব (২৫), ৫. মো. রাকিবুল হাসান লাবিব (১৯), ৬. মো. সিরাজ উদ্দিন (২৩) ও ৭. মো. আহসান হাবিব ওরফে হাসান (২৪)। তারা নীলফামারী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

তল্লাশিকালে তাদের কাছ থেকে মোট ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ৩টি রেজিস্ট্রেশনবিহীন ‘সুজুকি জিবক্সার এফআই এবিএস এসএফ’ মোটরসাইকেল উদ্ধার করা হয়। জব্দ করা মোবাইলগুলো যাচাই করে দেখা যায়, সেগুলোতে অনলাইন ভিসা প্রতারণা, অনলাইন ক্যাসিনো ও বেটিং অ্যাপস ব্যবহার এবং বিভিন্ন বেটিং অ্যাকাউন্ট লগ-ইন অবস্থায় ছিল।

নীলফামারী পুলিশ মিডিয়া সেল জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অনলাইন প্রতারণা ও অবৈধ জুয়া কার্যক্রমের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9