ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ

রিজওয়ানা ও খলিলুরের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভের ডাক জামায়াতের

০৬ মার্চ ২০২৬, ০৫:১০ AM , আপডেট: ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৯ AM
সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমান

সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমান © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’র অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা  হাসান ও ড. খলিলুর রহমানের বিরুদ্ধে। তাদের গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার (৬ মার্চ) জুমা’র নামাজের পর বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

জামায়াতের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে আজ শুক্রবার (৬ মার্চ) বাদ জুম'আ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে জামায়াত সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার থাকার কথা রয়েছে বলে জানানো হয়।

আবেদনই করেননি ৯০ শতাংশ, ফি কমানোর দাবি ৭২ শতাংশের
  • ২৫ নভেম্বর ২০২৬
জাতীয় বাজেটের প্রভাব নিয়ে এনএসইউতে এমবিএ-ইএমবিএ প্রোগ্রামের…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘সি-স্যুট অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচ…
  • ২৫ নভেম্বর ২০২৬
কূটনীতি ও বৈশ্বিক সহযোগিতার বার্তা দিয়ে শেষ হলো বিইউএফটির আ…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘অদম্য বাংলা’র মূর্তিগুলোর চোখে নেই মুগ্ধের অনুরোধের কালো ক…
  • ২৫ নভেম্বর ২০২৬
এবারেও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদনে…
  • ২৫ নভেম্বর ২০২৬