বরিশাল বিশ্ববিদ্যালয়

এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী

১৮ মার্চ ২০২৬, ০৬:৫৯ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের একটি ব্যাচের ৬৩ জনের মধ্যে ৪০ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

রবিবার (১৫ মার্চ ) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এবার বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৬টি ব্যাচ থেকে মোট ৯৯ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এটি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের অর্জন বলে মনে করছেন শিক্ষার্থীরা। 

বিভাগটির ৫ম ব্যাচ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন, আনিকা শর্মিলা, আনিসুর রহমান, আমিনা ইয়াসমিন, আয়শা বিনতে কবির কলি, বৃষ্টি বণিক, গালিভার মন্ডল, গোলাম আহাদ খান, হালিমা তুস সাদিয়া, ইরিন সুলতানা সেতু, জান্নাতুল আয়েশা, জয়ন্ত কুমার ঘোষ, মারিয়া মাদানিয়া, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ ফেরদৌস খান, মোঃ ইসমাইল খান, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ লিটন বিশ্বাস, মোঃ মোহাসিন হোসেন, মোঃ মুহিদুল ইসলাম, মোঃ নিশাদ রহমান, মোঃ রকিবুল হাসান, মোঃ শাকিউর রহমান, মোঃ সজীব হোসেন, মোঃ তারেক হাওলাদার, মোঃ তরিকুল ইসলাম, নাফিস জারিফ, নূর-এ-নিশাত, নুসরাত জাহান জুঁই, নুসরাত জাহান শাম্মী, অমিতা, রিফাত সারোয়ার খান, সাবরিনা ইসলাম মিম, শাহাদাত হোসেন, সামিয়া সুলতানা, সৈকত ঢালী, সাজিদুল মুয়ীদ, সীমা, শেখ নাজমুল হোসেন, শুভ সাহা ও সুমিয়া আক্তার।

উল্লেখ্য, গত ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। তিনিও বিভাগটির ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9