জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রোগ্রামে আবশ্যিক হলো আইসিটি বিষয়

২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রোগ্রামের সকল বিষয়ের শিক্ষার্থীদের জন্য ‘ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়কে আবশ্যিক করা হয়েছে। কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. এ. এইচ. এম. রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইসিটি বিষয়ে একটি তত্ত্বীয় ও একটি ব্যবহারিক কোর্স অন্তর্ভুক্ত থাকবে। এসব কোর্স পাঠদানে আইসিটি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরা অগ্রাধিকার পাবেন। 

এছাড়া আইসিটি বিষয়ে ToT, CEDP, NSDA, BTEB বা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমাধারী শিক্ষকরা পাঠদান করতে পারবেন। উল্লিখিত বিষয়ের শিক্ষক না থাকলে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, পরিসংখ্যান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন, ভূগোল ও পরিবেশ এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ের শিক্ষকরা পাঠদান করবেন। 

আরও পড়ুন: জাবির প্রথমবর্ষের ক্লাস শুরু রবিবার, হল পাবেন না পোষ্য কোটাধারীরা

প্রয়োজনে সরকারি কলেজের অধ্যক্ষ বা বেসরকারি কলেজের গভর্নিং বডি জেলা বা উপজেলা পর্যায়ে কর্মরত কম্পিউটার প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার বা আইসিটি বিষয়ে পারদর্শী রিসোর্সপার্সনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ করতে পারবেন। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬