জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট মাস্টার্স রেজিস্ট্রেশনের সময় বাড়ল

২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ AM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এখন শিক্ষার্থীরা ২৪ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions
 থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ৫৫০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১ হাজার ২৭০ টাকা, যা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং মাধ্যম অথবা সরাসরি কলেজে ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।

আরও পড়ুন: একাদশে শেষ ধাপে ভর্তির সময়সীমা প্রকাশ, আবেদন করতে পারবেন যারা

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এর আগে ১ সেপ্টেম্বর ২০২৫ প্রকাশিত বিজ্ঞপ্তিতে যে নিয়ম ও শর্তাবলি দেওয়া হয়েছিল, সেগুলো আগের মতোই বহাল থাকবে।

এছাড়াও, কলেজগুলোর জন্য নির্ধারিত সময়সীমা অনুযায়ী আবেদন ফরম নিশ্চয়ন ও বিশ্ববিদ্যালয়ে ফি জমা দেওয়ার প্রক্রিয়াও যথাসময়ে শেষ করতে হবে।

বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়ার অংশ হিসেবে পত্রকোড এন্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে পত্রকোড না দিলে বা ভুল পত্রকোড দিলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরু…
  • ৩১ আগস্ট ২০২৬
পে-স্কেল নিয়ে ব্রিফিংয়ে আসছেন মন্ত্রিপরিষদ সচিব
  • ৩১ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের চেক ছাড়, পাব…
  • ৩১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন ব্যাংকে ৩২০ পদে বড় নিয়োগ, আ…
  • ৩১ আগস্ট ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ৩১ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতা, পবিপ্রবি শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্…
  • ৩১ আগস্ট ২০২৬