একাদশে শেষ ধাপে ভর্তির সময়সীমা প্রকাশ, আবেদন করতে পারবেন যারা

২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ AM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ AM
একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ ধাপের আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে

একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ ধাপের আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও কলেজে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সে অনুযায়ী, আগামীকাল রবিবার (২১ সেম্টেম্বর) থেকে দুদিন অনলাইনে আবেদনের সময় পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে সময়সীমা বৃদ্ধি করা হলো। আবেদন পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd) প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে।

সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (সর্বশেষ) চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে যে সব শিক্ষার্থী আবেদন করতে পারবেন: প্রথমত যে সব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি; দ্বিতীয়ত যে সব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন, কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেননি কিংবা নিশ্চায়ন করতে পারেননি।

আরও পড়ুন: জাবির প্রথমবর্ষের ক্লাস শুরু রবিবার, হল পাবেন না পোষ্য কোটাধারীরা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে (সর্বশেষ) চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হবে ২১ থেকে ২২ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত (রবিবার ও সোমবার)। সর্বশেষ পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ২৪ সেপ্টেম্বর রাত ৮টা (বুধবার)। চতুর্থ (সর্বশেষ) পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত (শুক্রবার)। নির্বাচিতদের কলেজে ভর্তি হতে হবে ২৮ ও ২৯ সেপ্টেম্বর।

এতে উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালী কোন ভর্তি করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অবহিত করা যাচ্ছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9