আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সমূহের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৪ অক্টোবর এ পরীক্ষা নেওয়া হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অধিদপ্তরের ওয়েবসাইটসহ সংশ্লিষ্ট সব দপ্তরে বিজ্ঞপ্তির অনুলিপি কার্যার্থে ও জ্ঞাতার্থে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় নয়, সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজ করার দাবিতে ইউজিসিতে শিক্ষকদের অবস্থান

পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বুধবার (১৭ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আন্দোলনসহ কিছু টেকনিক্যাল কারণে এ পরীক্ষা পেছানো হয়েছে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন-

ইজিবাইকচালক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
  • ৩১ আগস্ট ২০২৬
জাগদল থেকে বিএনপি: বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা
  • ৩১ আগস্ট ২০২৬
ওয়ালটন প্লাজা নিয়োগ দেবে ১৫০ সেলস এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞ…
  • ৩১ আগস্ট ২০২৬
৪৭ কর্মদিবসের মধ্যে অনার্স ফাইনালের ফল প্রকাশ, ‘নতুন রেকর্ড…
  • ৩১ আগস্ট ২০২৬
একই প্রশ্নে হবে এসএসসি ও দাখিল পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ
  • ৩১ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের ১৭ বাসের …
  • ৩১ আগস্ট ২০২৬