পাঁচ দফা দাবিতে সাত বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ মিছিল আজ

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ AM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির দ্বিতীয় দিন আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর)। এদিন দেশের সাতটি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে দলটি। এসব মিছিলে নেতৃত্ব দেবেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল মহানগরে মিছিলে নেতৃত্ব দেবেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রংপুরে থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রামে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এবং সিলেটে নেতৃত্ব দেবেন ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। এ ছাড়া রাজশাহীতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ময়মনসিংহে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং খুলনায় অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

ঘোষিত দাবি আদায়ের লক্ষ্যে এসব বিভাগীয় শহরের জনগণ ও দলীয় কর্মীদের মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জামায়াত।

দলটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, সংসদের দুই কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ তৈরি, বর্তমান সরকারের দমন-পীড়ন ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬
মুত্রথলির ক্যান্সার, সতর্ক হবেন যেসব লক্ষণ দেখলে
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনার নির্দেশে পাহাড় ভাঙতে রাজি আছি’— সাবেক প্রতিমন্ত্রীর …
  • ২৩ অক্টোবর ২০২৬
ভোটার তালিকা সংশোধন নিয়ে ককরোচদের বিক্ষোভে যোগ দিলেন ভারত…
  • ২৩ অক্টোবর ২০২৬
ব্যর্থতার অভিযোগ তুলে ২ মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিআইইউ ছাত্রশক্তির আসন্ন কমিটিতে আলোচনায় যারা
  • ২৩ অক্টোবর ২০২৬