উপাচার্যের লিখিত আশ্বাসে ২৫ ঘণ্টার অনশন ভাঙলেন ববি শিক্ষার্থীরা

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ AM
জুস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন

জুস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন © টিডিসি ফটো

অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবি পূরণে উপাচার্যের লিখিত আশ্বাসে আমরণ অনশন ভেঙেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে প্রায় ২৫ ঘণ্টা পর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম জুস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। এ সময় উপাচার্য নিজ হাতে শিক্ষার্থীদের জুস পান করান এবং তাদের বুকে জড়িয়ে ধরেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর নিচতলায় আমরণ অনশনে বসেছিলেন সাত শিক্ষার্থী। অনশন শুরুর কিছুক্ষণ পরে উপাচার্য কর্মসূচিস্থলে এসে শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি শিক্ষার্থীদের পাশে রাতভর অবস্থান করেন।

চুক্তিপত্রে বলা হয়-

পিডি নিয়োগ ও ফিজিবিলিটি স্টাডি: প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের পর ছয় মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা হবে।

বাস সংকট নিরসন: আগামী মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের বিভিন্ন রুটে চলাচলকারী বাসের সিটসংকট নিরূপণ করে প্রয়োজন অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে।

অ্যাম্বুলেন্স সংযোজন: আরেকটি অ্যাম্বুলেন্স কেনার জন্য প্রয়োজনীয় ছাড়পত্রের আবেদন আগামী রবিবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

জমির পুনঃমূল্যায়ন: বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জমির পুনঃমূল্যায়ন আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হবে।

অনশন ভাঙানোর সময় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। তবে আমার কিছু সীমাবদ্ধতা আছে। দাবি পূরণ করতে না পারলে আমি বিদায় নিব।’ এ সময় তাঁর ওপর আস্থা রাখতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।

ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬