যবিপ্রবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফলে অসংগতির তথ্য-প্রমাণ চেয়ে গণবিজ্ঞপ্তি

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফলে গরমিল ও অসংগতির তথ্য-প্রমাণ চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ক্ষেত্রে কেউ তথ্য দিলে তার নাম-পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।

রবিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আমিনুল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‘যবিপ্রবির কোনো বিভাগের প্রকাশিত ফলাফলে গরমিল/অসংগতি-সংক্রান্ত যে কোনো তথ্যের বিষয়ে রিপোর্ট প্রদানের জন্য গঠিত তথ্য অনুসন্ধান কমিটির সদস্যসচিব (পরীক্ষা নিয়ন্ত্রক, যবিপ্রবি) বরাবর আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে তথ্য প্রদানকারীর সঠিক নাম পরিচয় ও প্রমাণাদিসহ প্রেরণ করতে হবে। তথ্য প্রদানকারী ব্যক্তির নাম পরিচয় কোডিং-ডিকোডিং এর মাধ্যমে গোপন রাখা হবে। তবে প্রদানকৃত তথ্য অসত্য প্রমানিত হলে তথ্য প্রদানকারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, ‘সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে প্রকাশিত ফলাফলে অসংগতির অভিযোগ পাওয়া গেছে এবং এর সত্যতাও মিলেছে। একাডেমিক ফলাফলে এমন অসংগতি শিক্ষার্থীদের ক্যারিয়ারের জন্য হুমকিস্বরূপ। আমরা এগুলো তদারকি করছি। কেউ তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে। আশা করি শিক্ষার্থীরা এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু…
  • ০৮ এপ্রিল ২০২৬
শুল্ক ছাড়াই আমদানি করা যাবে বৈদ্যুতিক স্কুল বাস
  • ০৮ এপ্রিল ২০২৬
এনএসইউ-বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে স্তন ক্যানসা…
  • ০৮ এপ্রিল ২০২৬
হাম-পক্সে বেশি ভুগছে শিশুরা, এই সময়ে তাদেরকে কী কী খাওয়াতে …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ট্রেড এনভয় প্রতিনিধিদের …
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তেলের দাম নামল ব্যারেলপ্রতি ১০০…
  • ০৮ এপ্রিল ২০২৬
close