যবিপ্রবির ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন

২৬ আগস্ট ২০২৫, ১০:৩১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৭:৩২ AM
ড. ফারজানা নাসরিন

ড. ফারজানা নাসরিন © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হয়েছেন বিভাগটির সহযোগী অধ্যাপক ড. ফারজানা নাসরিন। সোমবার (২৫ আগস্ট) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, সহকারী অধ্যাপক ড. ফারজানা নাসরিনকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৫ (৩) ধারা অনুযায়ী পরবর্তী ০১ (এক) বছরের জন্য ইংরেজি বিভাগের চেয়ারম্যান এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।

এ বিষয়ে ড. ফারজানা বলেন, ‘আমি ইংরেজি বিভাগের প্রথম শিক্ষক হিসেবে ২০১৪ সালে যোগদান করি। এই বিভাগের শিক্ষার্থীরা খুবই পরিশ্রমী ও বিনয়ী। ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিষ্ঠার দায়িত্ব পালন করে এই বিভাগকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, ড. ফারজানা নাসরিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬