যবিপ্রবিতে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আইইএলটিএস-বিষয়ক প্রশিক্ষণ শুরু

১৭ আগস্ট ২০২৫, ১০:২৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১০:৪৭ PM
আইইএলটিএস-বিষয়ক প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা

আইইএলটিএস-বিষয়ক প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা © টিডিসি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ‘তুমিই পারবে’ প্রোগ্রামের আওতায় ও জাস্ট রিসার্চ সোসাইটির সহযোগিতায় উদ্বোধন হলো তিন দিনব্যাপী ‘হাউ টু স্টার্ট আইইএলটিএস প্রিপারেশন’-বিষয়ক প্রশিক্ষণ সেমিনার। উদ্বোধনের প্রথম দিনে তিনটি ধাপে এ সেমিনার অনুষ্ঠিত হয়। যেখানে হাজারের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রবিবার (১৭ আগস্ট) বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরিফ হোসেন গ্যালারিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক মো. সাব্বির হোসেনের সঞ্চালনায় সেমিনারের উদ্বোধন করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

‘আইইএলটিএস’ বিষয়ক এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী সাঈদ আনোয়ার। এদিন আইইএলটিএসের রাইটিং অংশের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, ‘আমরা আমাদের শিক্ষার্থীদের রিসোর্স ম্যাটেরিয়ালস হিসেবে তৈরি করার জন্য অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছি। আজকের এ আয়োজন তারই একটি অংশ। আমরা ভবিষ্যতে আরও অনেক পরিকল্পনা মাথায় রেখেছি যা তোমাদেরকে আরও সমৃদ্ধ করবে।’

তিনি আরও বলেন, ‘তোমরা জানো আমরা ইতোমধ্যে মাস্টার্সে যারা থিসিস করবে তাদের জন্য ফেলোশিপ চালু করেছি, যা বাংলাদেশের মধ্যে নতুন। এই ফেলোশিপ তোমাদের রিসার্চ এ আরও মনোযোগী করবে।’

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬