মন্ত্রীপাড়া থেকে চাপ সৃষ্টি করে মাহিন সরকারকে সরানো হয়েছে: জামালুদ্দীন

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ PM
মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে কথা বলছেন জামালুদ্দীন মুহাম্মদ খালিদ

মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে কথা বলছেন জামালুদ্দীন মুহাম্মদ খালিদ © টিডিসি

মন্ত্রীপাড়া থেকে একের পর এক চাপ সৃষ্টি করে মাহিন সরকারকে প্যানেল থেকে সরানো হয়েছে বলে মন্তব্য করেছেন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মদ খালিদ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

জামালুদ্দীন বলেন, ‘প্যানেলে আসার আগেও দল থেকে প্রেশার দেওয়া হয় এবং এবং দল থেকেও বহিষ্কার করা। শেষ পর্যন্ত এলাকায় প্রচুর হুমকি দেওয়া হচ্ছে। আমার বলেছি, আপনি আবারও ভেবে দেখেন। সে হয়তো সেই চাপটুকু নিতে পারেনি।’ 

তিনি বলেন, ‘শুধু মাহিন সরকার না, আমাদের প্যানেলের প্রার্থীদের পার্সোনাল তথ্য অনলাইনে প্রকাশ করার হুমকি দেওয়া হচ্ছে। এ ষড়যন্ত্র দূর থেকে করা হচ্ছে। কিন্তু এতে আমাদের মনোবল ভাঙেনি।’

জামালুদ্দীন আরও বলেন, ‘শিক্ষার্থীদের কাছে আমাদের সাড়া দেখে তারা এমন ষড়যন্ত্র করছে। কিন্তু আমাদের মনোবল চাঙ্গা আছে। আমরা মাঠ ছাড়ব না। আমাদের সব কাজ চলমান। মাহিন সরকারকে নিয়ে জুলাই শক্তিকে ঐক্যবদ্ধ করার ফ্লেমিং করা হচ্ছে। তাহলে এখানে প্যানেলে যারা আছে, তারা কি জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা না? আমাদের প্যানেলে জুলাইয়ে আহত অনেকজন আছে। জুলাই অভ্যুত্থানের কারও একার শরিকানা নয়।’ 

প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী ফাতেহা শারমিন এ্যানি বলেন, ‘একক ব্যক্তির কারণে আমরা ভেঙে পড়ব না। লেজুড়বৃত্তির ভয় আমাদের দেখানো হচ্ছে। আমরা দলীয় লেজুড়বৃত্তির বিরুদ্ধে সব সময় লড়েছি। আমার মাঠ থেকে লড়াই করতে করতে এ পর্যন্ত এসেছে।’

জিপিএ-৫ পাওয়া স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন পাবেন কখন, জান…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইন্ডাকশন না ইনফ্রারেড কোন চুলায় খরচ কম?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে মাদক কারবারের বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে সারের গোডাউনে অভিযান, ছয় ব্যবসায়ীকে জরিমানা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
৩ দফায় দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬