ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ PM
ঢাকা স্টক এক্সচেঞ্জ

ঢাকা স্টক এক্সচেঞ্জ © টিডিসি সম্পাদিত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হেড অব লিস্টিং অ্যাফেয়ার্স (জিএম) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ৬ অক্টোবর বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: হেড অব লিস্টিং অ্যাফেয়ার্স (জেনারেল ম্যানেজার)

কর্মস্থল: ঢাকা

চাকরির ধরন: নিয়মিত

বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক পারিশ্রমিক প্যাকেজ।

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফাইন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স বা এমবিএ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া এফসিএ/এফসিএমএ/সিএফএ/এফসিসিএ/এফসিএস-এর মতো পেশাগত যোগ্যতা বাধ্যতামূলক।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ক্যাপিটাল মার্কেট, সিকিউরিটিজ নিয়ন্ত্রণ, লিস্টিং অ্যাফেয়ার্স, মার্চেন্ট ব্যাংকিং বা করপোরেট ফাইন্যান্সে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা এবং সিনিয়র নেতৃত্বের পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শেয়ার ব্রোকারেজ/সিকিউরিটিজ হাউসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর সিকিউরিটিজ আইন, ক্যাপিটাল মার্কেটের বিধিবিধান, আইপিও প্রক্রিয়া, লিস্টিংয়ের শর্ত, করপোরেট গভর্ন্যান্স এবং আইএফআরএস/আইএএস সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ, বিশ্লেষণ, নেতৃত্ব ও আন্তঃব্যক্তিক দক্ষতাও থাকতে হবে।

আরও দেখুন: সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি 

প্রধান দায়িত্ব: নির্বাচিত প্রার্থীকে ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স বিভাগের নেতৃত্ব দিতে হবে এবং লিস্টিং-সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশীয় ও বহুজাতিক কোম্পানি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং উচ্চ প্রবৃদ্ধির ব্যবসা প্রতিষ্ঠানকে ডিএসইতে তালিকাভুক্ত করতে কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, ইস্যুয়ার, ইস্যু ম্যানেজার ও অন্যান্য অংশীজনের সঙ্গে সম্পর্ক তৈরি, রোডশো, সেমিনার ও কর্মশালার আয়োজন, আইপিও এবং ডাইরেক্ট লিস্টিংসহ বিভিন্ন পদ্ধতিতে তালিকাভুক্তির আবেদন মূল্যায়ন ও প্রক্রিয়াকরণ তদারকি করতে হবে।

লিস্টিং রেগুলেশন, সিকিউরিটিজ আইন, করপোরেট গভর্ন্যান্স, তথ্য প্রকাশের বাধ্যবাধকতা ও অন্যান্য নিয়ন্ত্রক কাঠামো মেনে চলা নিশ্চিত করার পাশাপাশি লিস্টিংয়ের মানদণ্ড, নীতিমালা ও অভ্যন্তরীণ কার্যপ্রণালি পর্যালোচনা ও উন্নয়নের দায়িত্বও থাকবে।

এ ছাড়া নতুন লিস্টিং পণ্য উন্নয়ন, কার্যক্রম স্বয়ংক্রিয়করণ, সেবা প্রদানের প্রক্রিয়া উন্নয়ন, টিমের দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন লিস্টিং ইভেন্টে ডিএসইর প্রতিনিধিত্ব করতে হবে।

রিপোর্টিং: নির্বাচিত প্রার্থীকে ডিএসইর চিফ রেগুলেটরি অফিসারের কাছে রিপোর্ট করতে হবে।

আরও দেখুন: ৯ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসিআই

বিশেষ শর্ত: নির্বাচিত প্রার্থী ও তার নির্ভরশীলরা ডিএসইতে তালিকাভুক্ত বা তালিকাভুক্তির প্রস্তাবিত কোনো সিকিউরিটিজে লেনদেন করতে পারবেন না। এ ক্ষেত্রে ডিএসইর প্রযোজ্য নীতিমালা ও নিয়ন্ত্রক বিধিবিধান অনুসরণ করতে হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। হার্ড কপি আবেদন গ্রহণ করা হবে না। আবেদন করতে ডিএসইর ক্যারিয়ার পোর্টালে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা।

ঠিকানা: ডিএসই টাওয়ার, লেভেল-৩, হাউস-৪৬, রোড-২১, নিকুঞ্জ-২, ঢাকা।

বিস্তারিত বিবরণ ও আবেদন প্রক্রিয়া জানতে এখানে দেখুন।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬