সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি, পাবেন যারা

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী অক্টোবরে সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। এর জন্য ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিনের নৈমিত্তিক ছুটি নিতে হবে। আর সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত ঐচ্ছিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা সাত দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। ২০ অক্টোবর নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। তবে এদিন এক দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। এতে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।

অন্যদিকে, সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে। ১৮ অক্টোবর (রোববার) মহাসপ্তমী ও ১৯ অক্টোবর (সোমবার) মহাষ্টমী উপলক্ষে এসব ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে।

ফলে সনাতন ধর্মাবলম্বী কোনো সরকারি চাকরিজীবী ১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটি এবং ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটির পাশাপাশি ২২ অক্টোবর এক দিনের ছুটি নিতে পারলে ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি কাটাতে পারবেন।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার সময়সূচি হলো—১০ অক্টোবর (শনিবার) মহালয়া, ১৬ অক্টোবর (শুক্রবার) মহাষষ্ঠী, ১৮ অক্টোবর (রোববার) মহাসপ্তমী, ১৯ অক্টোবর (সোমবার) মহাষ্টমী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী।

তবে ঐচ্ছিক ছুটি সংশ্লিষ্ট নিয়ম ও অনুমোদন সাপেক্ষে প্রযোজ্য হবে। একইভাবে সব সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে টানা ছুটি ভোগের সুযোগ এক নয়। হাসপাতাল ও চিকিৎসাসেবা, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, গণমাধ্যমসহ জরুরি সেবায় নিয়োজিতদের দায়িত্বের প্রয়োজন অনুযায়ী ছুটির ক্ষেত্রে ভিন্ন ব্যবস্থা থাকতে পারে।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬