সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি 

২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ PM
১৫ সরকারি চাকরি 

১৫ সরকারি চাকরি  © অহনা মজুমদার সম্পাদিত

চাকরিপ্রার্থীদের জন্য চলতি সময়ে সরকারি, স্বায়ত্তশাসিত ও সরকারি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে একাধিক নিয়োগের সুযোগ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১, বাংলাদেশ ব্যাংকে ২২০, প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০৮ এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। 

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমআরএ, বরিশাল বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ চলছে।এসব পদের আবেদন অক্টোবর মাসে শেষ হবে। 

১. প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ

আবেদনের শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ: ৬ অক্টোবর ২০২৬, রাত ১২টা

সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সিমেন ক্যারিয়ার ৩২টি এবং অফিস সহায়ক পদে ৫০৬ জন নেওয়া হবে। উভয় পদেই এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

বিস্তারিত দেখুন এখানে।  

২. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ পদে নিয়োগ

আবেদনের শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩৪ পদে মোট ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। ১০ম থেকে ২০তম গ্রেডের এসব পদে গ্রন্থাগারিক, বৈজ্ঞানিক সহকারী, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, গাড়িচালক, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, অফিস সহায়ক ও নিরাপত্তাপ্রহরীসহ বিভিন্ন পদ রয়েছে। বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

বিস্তারিত দেখুন এখানে।  

৩. বাংলাদেশ ব্যাংকে ১৭ পদে ২২০ কর্মকর্তা নিয়োগ

আবেদনের শুরু: ১৬ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট

বাংলাদেশ ব্যাংকে ৬ষ্ঠ, ৯ম ও ১০ম গ্রেডে ১৭ পদে ২২০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এসব পদে সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, সিনিয়র অফিসার, আর্থিক বিশ্লেষক, আইন কর্মকর্তা, নিরীক্ষা কর্মকর্তা ও প্রটোকল কর্মকর্তা নিয়োগের সুযোগ রয়েছে। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ৫০ টাকা।

বিস্তারিত দেখুন এখানে।  

৪. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৯ পদে ১০৮ জন নিয়োগ

আবেদনের শুরু: ২৫ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৯টি পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী কম্পট্রোলার, সহকারী প্রকৌশলী, মেডিক্যাল অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, ল্যাবরেটরি সহকারী, অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট, ড্রাইভার, ল্যাব অ্যাটেনডেন্ট, অফিস সহায়কসহ বিভিন্ন পদ রয়েছে। অনলাইনে আবেদন শেষ করার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্রের হার্ডকপি ১৯ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।

বিস্তারিত দেখুন এখানে। 

আরও দেখুন: কর অঞ্চল-১ ঢাকায় ৩৪ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

৫. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি

আবেদনের শুরু: ১৪ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ: ১৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যুগ্মপরিচালকের কার্যালয়, বরিশাল বিভাগে তিন পদে ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা চারটি, হিসাব সহকারী চারটি এবং মাঠসংগঠক পদে ১৩ জন নিয়োগ পাবেন। পদভেদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। বয়স ১৯ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩৫ বছর হতে হবে।

বিস্তারিত দেখুন এখানে।

৬. বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৫ পদে ৯ জন নিয়োগ

আবেদনের শুরু: ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা

আবেদনের শেষ: ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, স্টোর অফিসার, অ্যাস্টিমেটর/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ও ড্রাফটসম্যান পদে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। পদভেদে বেতন স্কেল ৯ম থেকে ১৫তম গ্রেডে। বয়স ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

বিস্তারিত দেখুন এখানে। 

৭. নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ পদে চাকরি

আবেদনের শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ: ২৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা

নৌপরিবহন মন্ত্রণালয়ে ১৩ থেকে ২০তম গ্রেডে তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পাঁচটি, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১২টি এবং অফিস সহায়ক পদে ১৮ জন নিয়োগ দেওয়া হবে। পদভেদে স্নাতক ও এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বিস্তারিত দেখুন এখানে।  

৮. কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে ৩৭ পদে চাকরি

আবেদনের শুরু: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ: ৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ময়মনসিংহে ছয় পদে ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সিপাই ও অফিস সহায়ক পদে এসব নিয়োগ দেওয়া হবে। পদভেদে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বিস্তারিত দেখুন এখানে।  

৯. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ

আবেদনের শুরু: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ: ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে হিসাবরক্ষক, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। পদভেদে বেতন গ্রেড ১২ থেকে ২০। অফিস সহায়ক পদে এসএসসি বা সমমান পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

বিস্তারিত দেখুন এখানে।  

আরও দেখুন: ৪২ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২ 

১০. জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ

আবেদনের শুরু: ১৩ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ: ১২ অক্টোবর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সহকারী অধ্যাপক পদে আইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিষয়ে তিনটি পদ রয়েছে। প্রভাষক পদে আইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, দর্শন, মনোবিজ্ঞান এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে পদ রয়েছে। জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিস্তারিত দেখুন এখানে। 

১১. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮ শিক্ষক নিয়োগ

আবেদনের শুরু: বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময় অনুযায়ী অনলাইন আবেদন

আবেদনের শেষ: ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগে ১২ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট আটজনকে নিয়োগ দেওয়া হবে। দুই বিভাগে দুটি করে সহকারী অধ্যাপক ও দুটি করে প্রভাষক পদ রয়েছে। আবেদন ফি ৭৫০ টাকা।

বিস্তারিত দেখুন এখানে।  

১২. বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৪ পদে শিক্ষক নিয়োগ

আবেদনের শুরু: নিউজে উল্লেখ নেই

আবেদনের শেষ: ১২ অক্টোবর ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। সহযোগী অধ্যাপক পদে পাঁচজন, সহকারী অধ্যাপক পদে দুজন এবং প্রভাষক পদে সাতজন নিয়োগ পাবেন। এসব পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভূতত্ত্ব ও খনিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান, রসায়ন, ইতিহাস, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, গণিত, লোকপ্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হবে।

বিস্তারিত দেখুন এখানে। 

১৩. বাংলাদেশ পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

আবেদনের শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ: ১৪ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট

বাংলাদেশ পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মাদারীপুরে ডাটা এন্ট্রি অপারেটর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে উচ্চমাধ্যমিক বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

বিস্তারিত দেখুন এখানে। 

১৪. ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে অফিস সহায়ক নিয়োগ

আবেদনের শুরু: ১৬ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ: ১৮ অক্টোবর ২০২৬

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ২০তম গ্রেডে অফিস সহায়ক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন ফি ২০০ টাকা। ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে অধ্যক্ষ, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, দক্ষিণ হালিশহর, বন্দর, চট্টগ্রাম-৪১০০ ঠিকানায়।

বিস্তারিত দেখুন এখানে।  

১৫. এমআরএতে ৭ পদে চাকরি

আবেদনের শুরু: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ: ১৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটিতে (এমআরএ) রাজস্ব খাতভুক্ত সাত পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রোগ্রামার, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, উপসহকারী পরিচালক, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহায়ক পদে এসব নিয়োগ দেওয়া হবে। পদভেদে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু পদে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত রয়েছে।

বিস্তারিত দেখুন এখানে। 

সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোন চাকুরি হবেনা: ছাত্রদল নেতা হ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা, অংশ নি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিরামপুর সীমান্তে ৯ জনকে পুশ ইন চেষ্টা, আটক ৩ জনকে ফেরত পাঠ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিকেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূত নিয়োগে এমপিওভুক্ত হলেন কলেজ শিক্ষক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬