কর অঞ্চল-১, ঢাকা © টিডিসি সম্পাদিত
কর অঞ্চল-১, ঢাকার অধীনে গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত ৭টি ক্যাটাগরির ৩৪টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সরাসরি কোটায় অস্থায়ী ভিত্তিতে এসব পদে নিয়োগের জন্য ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
আবেদন শুরু হয়েছে ২৪ সেপ্টেম্বর থেকে।
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১, ঢাকা
পদের নাম ও পদসংখ্যা:
কম্পিউটার অপারেটর: ১টি
সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ৪টি
উচ্চমান সহকারী: ৮টি
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ১০টি
অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৬টি
গাড়ি চালক: ১টি
অফিস সহায়ক: ৪টি
মোট পদ: ৩৪টি।
বেতন ও গ্রেড: কম্পিউটার অপারেটর ও সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে গ্রেড-১৩ এবং বেতনস্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা। উচ্চমান সহকারী ও সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে গ্রেড-১৪ এবং বেতনস্কেল ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা। অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ি চালক পদে গ্রেড-১৬ এবং বেতনস্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। অফিস সহায়ক পদে গ্রেড-২০ এবং বেতনস্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার অপারেটর পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী ও সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এসব পদের জন্য নির্ধারিত সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরের গতিও থাকতে হবে।
অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দের গতি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
গাড়ি চালক পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী এবং ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আরও দেখুন: ভিসি পুনর্বহালের দাবিতে চুয়েটে টানা তৃতীয় দিনের শাটডাউন, চলছে মানববন্ধন
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের কর অঞ্চল-১, ঢাকার নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের সময় রঙিন ছবি ও স্বাক্ষর নির্ধারিত মাপ অনুযায়ী আপলোড করতে হবে।
আবেদন শুরু: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা।
আবেদন ফি: ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। ৭ নম্বর পদ অর্থাৎ অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য মোট ৫৬ টাকা ফি দিতে হবে।
পরীক্ষা পদ্ধতি: সব পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ি চালক পদের ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। অফিস সহায়ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
কর্মস্থল: কর অঞ্চল-১, ঢাকা।
বিশেষ শর্ত: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে পাওয়া আবেদন বাতিল বলে গণ্য হবে।
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য কর অঞ্চল-১, ঢাকার ওয়েবসাইট, টেলিটক পোর্টাল এবং যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।