১৯তম বিজেএসের কার্যক্রম শুরু অক্টোবরে, পদ সংখ্যা নিয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ AM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ PM
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল © সংগৃহীত

পরবর্তী বিজেএস পরীক্ষার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে ১৯তম বিজেএস-এর কার্যক্রম শুরু হবে। এবারও অধিক সংখ্যক বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার ফলাফল গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে ২০০ জন সিভিল জজ নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।’

তিনি আরও বলেন, ‘অবশিষ্ট আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, নবনিযুক্ত বিচারকগণ অতি শিগগিরই বিচারকার্যে যোগদান করবেন। তাঁদের প্রতি আমাদের একটাই প্রত্যাশা—সততা, ন্যায়নিষ্ঠা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে বিচারিক দায়িত্ব পালন করবেন।’

ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘বাংলাদেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন চাহিদাকৃত ১০০ জনের পরিবর্তে ২০০ জন সিভিল জজ নিয়োগের জন্য সুপারিশ করেছে।’

অন্য খবর: ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি ৪ জন উপজেলার

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অ্যাটর্নি-জেনারেল হিসেবে পদাধিকারবলে আমি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের একজন সদস্য। বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধি, বিচারকের স্বল্পতা দূরীকরণ এবং জনগণের জন্য দ্রুত ও দক্ষ বিচারসেবা নিশ্চিত করার এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য একই সঙ্গে দায়িত্ব ও গৌরবের বিষয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমাদের প্রত্যাশা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ধারাবাহিক, দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে বিচারকের স্বল্পতা ক্রমান্বয়ে দূর হবে এবং গড়ে উঠবে একটি দক্ষ, ন্যায়নিষ্ঠ, জনবান্ধব ও মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম বিচারব্যবস্থা।’

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্…
  • ০৪ নভেম্বর ২০২৬
৮ ঘণ্টার বৈঠকে ২৩ নেতার মতামত, তবুও এমপি আজিজের বিষয়ে যে সি…
  • ০৪ নভেম্বর ২০২৬
ট্যাব পাচ্ছেন প্রাথমিকের ৩ লাখ ৮৩ হাজার শিক্ষক
  • ০৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে অনুষ্ঠিত হলো ‘ফল ২০২৬ গ্র্যাজুয়েট কলক্যুয়াম সিরিজ’
  • ০৪ নভেম্বর ২০২৬
বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করবে জামায়াত
  • ০৪ নভেম্বর ২০২৬
দুই দশকেও প্রকাশ হয়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ম্যাগাজিন 
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950