বাংলাদেশ পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মাদারীপুরে ডাটা এন্ট্রি অপারেটর পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অস্থায়ী ভিত্তিতে একজনকে এ পদে নিয়োগ দেওয়া হবে। শুধু মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দারা এ পদে আবেদন করতে পারবেন।

ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মাদারীপুরের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯ হাজার ৩০০-২২ হাজার ৪৯০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়সসীমা সংক্রান্ত অন্যান্য প্রচলিত বিধি-বিধান প্রযোজ্য হবে।

বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে পৈতৃক স্থায়ী ঠিকানা ও স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

আরও দেখুন: এ.আর.এম গ্রুপে বিভিন্ন পদে জনবল নিয়োগ

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ওয়েবসাইটে

আবেদন শুরু: অনলাইনে আবেদন ও আবেদন ফি জমাদান শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। 

আবেদন শেষ: আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদন ফি: সাধারণ প্রার্থীদের পরীক্ষার ফি ১০০ টাকা। এর সঙ্গে টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা যোগ হয়ে মোট ১১২ টাকা দিতে হবে।

তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি ৫০ টাকা। টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা হিসেবে তাদের মোট ৫৬ টাকা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন, পরিমার্জন বা পরিবর্ধন গ্রহণযোগ্য হবে না।

নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য  টেলিটক জব পোর্টালে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে প্রার্থীদের শেষ তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডেকো ফুডস, কর্মস্থল ঢাকা, আবেদন ২৩ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ আটক দুই যুবককে কারাদণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাইয়ের শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, আবেদন শুরু ১৫ স…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জিন্নাহর ছবি ভাঙচুরের পর ডাকসুতে ড. তানজীম-সামিনা লুৎফাসহ শ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অসহায় পরিবারের দুর্দশার খবর পেয়ে রাতে বাড়িতে ছুটে গেলেন বিএ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now