৪ পদে ৪ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে © টিডিসি সম্পাদিত
এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৪ পদে ৪ কর্মকর্তা নিয়োগে ৯ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড;
১. পদের নাম: ফিন্যান্স ডিরেক্টর (ইডিসিএল);
পদসংখ্যা: ১টি;
প্রার্থীর বয়সসীমা: ৩৫-৫৫ বছরের মধ্যে হতে হবে;
আবেদনের যোগ্যতা—
*FCA/FCMA/MBA ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের সকল পর্যায়ে দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
আরও পড়ুন: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২২ সেপ্টেম্বর পর্যন্ত
২. পদের নাম: জেনারেল ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এইচআরএম, ইডিসিএল, ঢাকা);
পদসংখ্যা: ১টি;
প্রার্থীর বয়সসীমা: ৩২-৫৫ বছরের মধ্যে হতে হবে;
আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
৩. পদের নাম: জেনারেল ম্যানেজার (প্রকিউরম্যান্ট ইডিসিএল, ঢাকা);
পদসংখ্যা: ১টি;
প্রার্থীর বয়সসীমা: ৩২-৫৫ বছরের মধ্যে হতে হবে;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ACA/ACMA/MBA ডিগ্রি অথবা স্পেশালাইজড ডিপ্লোমা/সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট/সার্টিফিকেট কোর্স থাকতে হবে;
আরও পড়ুন: মোংলা ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসক-নার্স নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত
৪. পদের নাম: ডিওয়াই জেনারেল ম্যানেজার (ইন্টার্নাল অডিট ইডিসিএল, ঢাকা);
পদসংখ্যা: ১টি;
প্রার্থীর বয়সসীমা: ৩২-৫৫ বছরের মধ্যে হতে হবে;
আবেদনের যোগ্যতা—
*অ্যাকাউন্টিং/ফিন্যান্স/কমার্সের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*CA/CMA ডিগ্রি থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: ঢাকা;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা সিভি ও দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'ম্যানেজার অ্যান্ড ইনচার্জ, অ্যাডমিন অ্যান্ড এইচআরএম ডিপার্টমেন্ট, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, ৩৯৫-৩৯৭, তেঁজগাও আই/এ, ঢাকা-১২০৮' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৯ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ৪