মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্ধন

১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ PM
নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে রংপুরে মানববন্ধন

নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে রংপুরে মানববন্ধন © সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ১০ম গ্রেডের চারটি পদের অবশিষ্ট ৬১০টি পদের চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশ এবং নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে রংপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর কাচারীবাজার এলাকায় শিক্ষা ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচি শেষে চাকরিপ্রার্থীরা বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এবং মাউশির আঞ্চলিক পরিচালকের মাধ্যমে মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেন।

আন্দোলনকারীরা জানান, ২০২০ সালের ২২ অক্টোবর ৪ হাজার ৩২টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে মাউশি। বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদের নিয়োগপ্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে ৩ হাজার ৪২২টি পদের নিয়োগপ্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এসব পদে নিয়োগ পাওয়া ব্যক্তিরা বর্তমানে কর্মরত রয়েছেন।

তবে একই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ১০ম গ্রেডের চারটি পদের ৬১০টি পদে চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। পদগুলো হলো- প্রদর্শক ৫১৪টি, গবেষণা সহকারী ২১টি, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ৬৯টি এবং ল্যাবরেটরি সহকারী ৬টি।

চাকরিপ্রার্থীদের দাবি, এসব পদের লিখিত পরীক্ষার ফলাফল ২০২৪ সালের ২৫ এপ্রিল প্রকাশ করা হয়। এরপর একই বছরের ৪ মে মৌখিক পরীক্ষা শুরু হয়ে ৬ জুন শেষ হয়। কিন্তু মৌখিক পরীক্ষা শেষ হওয়ার দুই বছরেরও বেশি সময় পার হলেও এখন পর্যন্ত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি।

দীর্ঘদিন ধরে ফলাফলের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীরা দ্রুত চূড়ান্ত ফল প্রকাশের পাশাপাশি নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, একই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অধিকাংশ পদের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হলেও ১০ম গ্রেডের এই চারটি পদের ফলাফল আটকে থাকায় তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

মাউশির নিয়োগ -২০২০ চূড়ান্ত ফলাফল প্রত্যাশী ঐক্য পরিষদের সদস্য আকতারা আঁখি বলেন, প্রদর্শক (উদ্ভিদবিদ্যা) পদে মৌখিক পরীক্ষা দেওয়ার পর দুই বছর পেরিয়ে গেলেও এখনও ফলাফল প্রকাশ করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তিনি।

আকতারা আঁখি আরও বলেন, আমরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভাতেও অংশ নিয়েছি। ৬১০টি পদের বিপরীতে প্রায় ৭ হাজার চাকরিপ্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন। এখন যদি ফল আটকে রাখা হয়, তাহলে আমাদের কী হবে? আমরা তো অন্যায্য কিছু দাবি করছি না।

ফলাফল প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি জোবায়ের আহমেদ বলেন, আমাদের আসলে কোনো জায়গায় স্থান নেই, আপনারা ভালো করেই জানেন, যারা বেকার তাদের কোনো জায়গায় দাম নেই। আমরা নিয়োগ ২০২০ এর চূড়ান্ত ফলাফল প্রত্যাশী। এখানে একই নিয়োগের দ্বৈত নীতি! অর্থাৎ মাউশির নিয়োগ ২০২০-এ প্রায় ৪০৩২টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু একই নিয়োগের ২৮ ক্যাটাগরির রেজাল্ট প্রকাশ হলেও ৪টি ক্যাটাগরির রেজাল্ট মাউশি ঝুলিয়ে রাখে।

তিনি আরও বলেন, এখানে আসলে কোনো ধরনে ঝামেলা নাই। ডিভাইস কেলেঙ্কারি মতো কোনো অভিযোগ নাই। যার কারণে মাউশি এই রেজাল্ট আটকিয়ে দিতে পারে। আমরা শিক্ষামন্ত্রী স্যারের  শরণাপন্ন হয়ে ছিলাম, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন বিষয়টি দেখবেন। এরপর ওনার কাছে গেলে উনি বলেন আসলে রেজাল্ট আমরা দেখিনি, মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমাদেরকে মাউশি ও মন্ত্রণালয়ে একাধিকবার যেতে হচ্ছে, আমাদেরকে মনে হচ্ছে ফুটবলের মত। একবার মন্ত্রণালয় আরেকবার মাউশি, আরেকবার মাউশি আরেকবার মন্ত্রণালয় এভাবেই শুধু ঘোরানো হচ্ছে। এটি প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর শিক্ষা নীতির বৈপরীত্য। একজন মাউশির ডিজির স্বেচ্ছাচারিতায় রেজাল্ট হবে না এটা দেশে মেনে নেওয়া যায় না।

প্রধানমন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে চাকরিপ্রার্থীরা চার দফা দাবি জানান। তাদের দাবিগুলো হলো-অবশিষ্ট ৬১০টি পদের চূড়ান্ত ফলাফল অনতিবিলম্বে প্রকাশ করা, ফল প্রকাশের পর নিয়োগসংক্রান্ত প্রশাসনিক ও অন্যান্য কার্যক্রম দ্রুত সম্পন্ন করা এবং নিয়োগপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে প্রার্থীদের স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্য দেওয়া।

এ ছাড়া নিয়োগপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে দ্রুত নিয়োগ সম্পন্ন করার দাবি জানান তারা।

এ বিষয়ে মাউশির রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক গোলাম মাজেদ বলেন, চাকরিপ্রার্থীরা তাদের দাবিগুলো লিখিতভাবে জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পাশাপাশি মহাপরিচালকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে দাবিগুলো নিয়ে আলোচনা করা হবে।

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9