শ্রম মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ, আবেদন করা যাবে এসএসসি পাসেও

২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ AM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ AM
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চার ক্যাটাগরির পদে ১৫ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। হিসাবরক্ষক, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে এসব নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোতে গ্রেড-১২ থেকে গ্রেড-২০ পর্যন্ত বেতন দেওয়া হবে। এর মধ্যে অফিস সহায়ক পদে এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

১. হিসাবরক্ষক

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১২।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

২. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৩টি

গ্রেড: ১৩।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩টি

গ্রেড: ১৬।

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪. অফিস সহায়ক

পদসংখ্যা: ৮টি

গ্রেড: ২০।

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: সব পদের প্রার্থীদের ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা অনুযায়ী ২ ও ৩ নম্বর ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রে ‘ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট’ ঘরে টিক চিহ্ন দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের দেওয়া অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ১৪ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

আরও দেখুন: দেশে শিক্ষিত ১০০ তরুণের ৩৬ জনই বেকার, কমবে দক্ষদের চাকরির সুযোগ

আবেদনের সময় প্রার্থীকে সম্প্রতি তোলা রঙিন ছবি ব্যবহার করতে হবে। অনলাইনে ৩০০×৩০০ পিক্সেলের ছবি ও ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সর্বোচ্চ সাইজ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ ৬০ কিলোবাইট হতে হবে।

অনলাইন আবেদনপত্রে দেওয়া তথ্য পরবর্তী সব কার্যক্রমে ব্যবহার করা হবে। তাই আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য সঠিকভাবে যাচাই করতে হবে। আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা জমা দিতে হবে।

আবেদন ফি: হিসাবরক্ষক পদের জন্য পরীক্ষার ফি ১৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকা। অর্থাৎ মোট ১৬৮ টাকা দিতে হবে। সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকা। অর্থাৎ মোট ১১২ টাকা দিতে হবে। অফিস সহায়ক পদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকা। অর্থাৎ মোট ৫৬ টাকা দিতে হবে।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের ক্ষেত্রে পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা দিতে হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ করে সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে না।

পরীক্ষার ধরন: নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ/ডিএ দেওয়া হবে না।

মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্রসহ সব শিক্ষাগত সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। একই সঙ্গে পূরণকৃত আবেদনপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে।

প্রার্থীদের নাগরিকত্ব সনদ, কোটা-সংক্রান্ত সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ এবং অনলাইনে পূরণ করা আবেদনপত্রের কপি জমা দিতে হবে।

প্রবেশপত্র ও পরীক্ষার তথ্য: প্রবেশপত্রের বিষয়টি টেলিটকের এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হবে। পাশাপাশি যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে।

বিস্তারিত দেখুন এখানে। 

নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখুন।

‘ক্যাম্পাসে না ফেরার শর্তে’ চুয়েট ছাড়লেন ভিসি, ভবন থেকে অবর…
  • ১৩ অক্টোবর ২০২৬
দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি
  • ১৩ অক্টোবর ২০২৬
বিশ্ব ব্যর্থতা দিবস আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
ওজন কমানোর পাশাপাশি লিভার ভালো রাখতে খেতে পারেন ৩ ধরনের প্র…
  • ১৩ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রবঞ্চিত অনশনকারীদের আবেদন দিতে বলল অধিদপ্তর, হতে পা…
  • ১৩ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬