কর অঞ্চল-১৬, ঢাকা © সংগৃহীত
কর অঞ্চল-১৬, ঢাকার অধীনে গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত বিভিন্ন পদে ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৬, ঢাকা।
আগ্রহী প্রার্থীরা আগামী ১০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে এ নিয়োগ দেওয়া হবে।
পদের বিবরণ
১. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
২. প্রধান সহকারী
পদসংখ্যা: ৮টি
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৩. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৭টি
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৪. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১০টি
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপি পরীক্ষায় প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৬. অফিস সহায়ক
পদসংখ্যা: ৮টি
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সব পদের প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। কর বিভাগে কর্মরত প্রার্থীদের আবেদন করার সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অপশন নির্বাচন করতে হবে।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন শুরু: ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়।
আবেদন শেষ: ১০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
অনলাইনে আবেদন করার সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সর্বোচ্চ সাইজ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ ৬০ কিলোবাইট হতে হবে।
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন ফি: ১ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা। অর্থাৎ মোট ১১২ টাকা জমা দিতে হবে।
৬ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা। অর্থাৎ মোট ৫৬ টাকা দিতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের ক্ষেত্রে আবেদন ফি ও সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সব সনদ, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), ঢাকা জেলার স্থায়ী বাসিন্দার নাগরিকত্ব সনদ, প্রযোজ্য ক্ষেত্রে প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ/ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদ, মুক্তিযোদ্ধা-সংক্রান্ত সনদ, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ এবং অনলাইন আবেদনপত্র ও প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি জমা দিতে হবে।
একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা নির্ধারিত সময়ের পরে পাওয়া আবেদন বাতিল করা হবে।
বিস্তারিত তথ্য কর অঞ্চল-১৬, ঢাকার ওয়েবসাইট এবং টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।