বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ PM
৩ পদে অস্থায়ী ভিত্তিতে ৮৫ কর্মী নিয়োগে আবেদন চলছে বিআরডিবি যুগ্মপরিচালকের কার্যালয়, চট্টগ্রামে

৩ পদে অস্থায়ী ভিত্তিতে ৮৫ কর্মী নিয়োগে আবেদন চলছে বিআরডিবি যুগ্মপরিচালকের কার্যালয়, চট্টগ্রামে © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীন যুগ্মপরিচালকের কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১১ ও ১৪তম গ্রেডে ৩ পদে অস্থায়ী ভিত্তিতে ৮৫ কর্মী নিয়োগে ৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: যুগ্মপরিচালকের কার্যালয় (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড);

১. পদের নাম: হিসাবরক্ষক;

পদসংখ্যা: ১৭টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা—

*বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*MS Word, Excel, Windows ইত্যাদি ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২০, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত

২. পদের নাম: মাঠ সংগঠক;

পদসংখ্যা: ৬৭টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৩. পদের নাম: অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*MS Word, Excel, Windows ইত্যাদি ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে;

*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (৮ অক্টোবর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে— 

আগ্রহী প্রার্থীরা দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

'যুগ্মপরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ' বরাবর  আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ অক্টোবর ২০২৬;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট

মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ ইবি শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬