বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক © টিডিসি সম্পাদিত
বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কে (বিডিরেন) চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। চুক্তিভিত্তিক এ নিয়োগের প্রাথমিক মেয়াদ হবে চার বছর। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ অক্টোবর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও), বিডিআরইএন [লেভেল-১]
নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে চার বছর। দায়িত্ব পালন ও কর্মদক্ষতার ভিত্তিতে ট্রাস্টি বোর্ডের সন্তুষ্টি সাপেক্ষে মেয়াদ বাড়ানো হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা অ্যাপ্লায়েড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিকসে এমএসসি ডিগ্রি থাকতে হবে। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে সমমানের সনদ থাকতে হবে। ফাইন্যান্স, অ্যাকাউন্টিং বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ১২ বছর নেতৃত্ব বা ব্যবস্থাপনা পর্যায়ে যেমন বিভাগীয় প্রধান, পরিচালক বা সমপর্যায়ের পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রয়োজনীয় অভিজ্ঞতার মধ্যে টেলিযোগাযোগ, ডেটা কমিউনিকেশন/আইপি ও ট্রান্সমিশন নেটওয়ার্ক, আইসিটি অবকাঠামো অথবা রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (আরইএন) খাতে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: আবেদন শেষ হওয়ার তারিখে সর্বোচ্চ ৫৫ বছর। তবে বিশেষভাবে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে ট্রাস্টি বোর্ড বয়সসীমা শিথিল করতে পারবে।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীর সঙ্গে বিডিআরইএন, এর সরবরাহকারী, সদস্য প্রতিষ্ঠান বা অর্থায়নকারী অংশীদারদের কোনো অমীমাংসিত স্বার্থের সংঘাত থাকা যাবে না। নিয়োগের আগে বা পরে পুলিশ ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন প্রতিবেদন বিরূপ হলে চুক্তি বাতিল হবে।
সরকারি কর্মকর্তা বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চাকরি, ডেপুটেশন, লিয়েন বা ছুটির মাধ্যমে সম্পর্ক বজায় রাখা কোনো প্রার্থী এ পদে আবেদন করতে পারবেন না। নির্বাচিত ব্যক্তিকে বিডিআরইএনে পূর্ণকালীন ও একান্তভাবে দায়িত্ব পালন করতে হবে। চাকরির মেয়াদে অন্য কোনো বেতনভুক্ত পদ, ব্যবসায়িক স্বার্থ বা সমান্তরাল চাকরি করা যাবে না।
আরও দেখুন: সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি
প্রধান দায়িত্ব: বিডিআরইএনের সামগ্রিক লক্ষ্য অর্জনে কৌশলগত সিদ্ধান্ত নেওয়া, প্রয়োজনীয় কারিগরি, পরিচালনাগত ও আর্থিক কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের কার্যক্রম ও কর্মদক্ষতা পর্যালোচনা করা।
এ ছাড়া বিডিআরইএনের স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ, নেটওয়ার্ক ও সিস্টেমের টেকসইতা নিশ্চিত করা, আন্তর্জাতিক রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক ও ইন্টারনেট কমোডিটি প্রোভাইডারদের সঙ্গে সহযোগিতা প্রতিষ্ঠা, ট্রাস্টি বোর্ডকে গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত করা এবং চলমান প্রকল্পের বাস্তবায়নে কারিগরি সহায়তা দেওয়ার দায়িত্ব পালন করতে হবে।
সিইওকে বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা, বাজেট, বার্ষিক প্রতিবেদন ও অনুষ্ঠান পরিকল্পনা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে বিডিআরইএনের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন বা পর্যালোচনা, প্রকল্প ব্যবস্থাপনা, নীতিমালা বাস্তবায়ন তদারকি এবং ট্রাস্টি বোর্ডের সচিবালয়-সংক্রান্ত দায়িত্ব পালন করতে হবে।
কর্মঘণ্টা: সপ্তাহে পাঁচ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। জরুরি পরিস্থিতিতে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন প্রস্তুত থাকতে হবে।
অতিরিক্ত শর্ত: বিডিআরইএনের কার্যক্রম ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে সেমিনার ও কর্মশালায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে। মোবাইল ফোনে ভয়েস কল ও এসএমএস এবং ই-মেইলে ২৪ ঘণ্টা যোগাযোগের জন্য প্রস্তুত থাকতে হবে।
আরও দেখুন: প্রজেক্ট কো-অর্ডিনেটর নিয়োগ দেবে পালস বাংলাদেশ, আবেদন করুন আজই
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য বিডিআরইএনের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শেষে প্রার্থীর ই-মেইলে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।
আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৬।
যোগাযোগ: ০৯৬৬৬-১১০২৩৯।
বিস্তারিত বিবরণ ও আবেদন প্রক্রিয়া জানতে এখানে দেখুন।