প্রজেক্ট কো-অর্ডিনেটর নিয়োগ দেবে পালস বাংলাদেশ, আবেদন করুন আজই

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ PM
পালস বাংলাদেশ

পালস বাংলাদেশ © টিডিসি সম্পাদিত

বেসরকারি উন্নয়ন সংস্থা পালস বাংলাদেশ সোসাইটিতে প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে মাসিক ৮৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

আগ্রহী প্রার্থীর আন্তর্জাতিক উন্নয়ন, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর

পদসংখ্যা: ১টি

কর্মস্থল: টেকনাফ

বেতন: মাসিক ৮৫ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা: আন্তর্জাতিক উন্নয়ন, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হিউম্যানিটারিয়ান স্টাডিজ, জেন্ডার স্টাডিজ বা মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বিষয়ে অতিরিক্ত যোগ্যতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: মানবিক সহায়তা, জরুরি সাড়া, উন্নয়ন কার্যক্রম বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। জিবিভি, জীবিকা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, শিশু সুরক্ষা বা সুরক্ষা কার্যক্রম এবং পার্টনারশিপ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকতে হবে। ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত জটিল প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনায় অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীকে একাধিক প্রকল্পের দায়িত্ব একসঙ্গে সামলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার সক্ষমতা থাকতে হবে। টিম ও বাজেট ব্যবস্থাপনায় দক্ষতা এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশে সমন্বয়ের সঙ্গে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

প্রধান দায়িত্ব: নির্বাচিত প্রার্থীকে প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়নের নেতৃত্ব দিতে হবে। নির্ধারিত সময়, বাজেট ও মান বজায় রেখে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। প্রকল্পের বাজেট ও বিস্তারিত বাস্তবায়ন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে। এ ছাড়া সরকারি সংস্থা, দাতা, এনজিও ও স্থানীয় জনগোষ্ঠীর নেতাদের সঙ্গে সমন্বয় করা, বিভিন্ন সমন্বয় সভায় প্রকল্পের প্রতিনিধিত্ব করা, ১৮ থেকে ২০ সদস্যের দলের নেতৃত্ব দেওয়া এবং কর্মীদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করতে হবে।

আরও দেখুন: সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি 

প্রকল্পের অগ্রগতি ও ফলাফল পর্যবেক্ষণের জন্য মনিটরিং ও ইভ্যালুয়েশন কাঠামো বাস্তবায়ন, দাতা ও প্রতিষ্ঠানের নেতৃত্বের কাছে আর্থিক ও বর্ণনামূলক প্রতিবেদন তৈরি, প্রকল্পের ঝুঁকি চিহ্নিত ও তা মোকাবিলায় ব্যবস্থা নেওয়া এবং বাজেট ব্যবস্থাপনাও দায়িত্বের অংশ। এ ছাড়া প্রকল্পের জন্য নতুন অর্থায়নের সুযোগ খোঁজা, নতুন প্রকল্পের প্রস্তাব তৈরিতে সহযোগিতা এবং দাতা ও অন্যান্য অংশীজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার দায়িত্ব পালন করতে হবে।

দক্ষতা: প্রজেক্ট ম্যানেজমেন্ট, বাজেট ব্যবস্থাপনা, টিম ও কর্মী ব্যবস্থাপনা, গুণগত ও পরিমাণগত প্রতিবেদন তৈরি এবং মাইক্রোসফট অফিস ও ওয়েবভিত্তিক প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সুরক্ষা-সংক্রান্ত বিষয়ে উচ্চমাত্রার সংবেদনশীলতা ও গোপনীয়তা রক্ষার নীতি সম্পর্কে ধারণা থাকতে হবে।

ভাষাগত দক্ষতা: ইংরেজি, বাংলা ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় পড়া, লেখা ও কথা বলায় দক্ষ হতে হবে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে প্রার্থীর আবেদনপত্র/কভার লেটার এবং জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৬।

প্রতিষ্ঠানের ঠিকানা: পালস বাংলাদেশ সোসাইটি, বিজিবি ক্যাম্প, চৌধুরীপাড়া, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ।

যোগাযোগ: ০৩৪১-৬৪৪১২, ০১৮২২৯১৩৩৫৬।

বিস্তারিত জানতে পালস বাংলাদেশের ওয়েবসাইট দেখুন অথবা এখানে দেখুন।

‘বুকে পাথর চাপা দিয়ে’ নির্বাচনের ফল মেনে নিয়েছি— গোলাম পরওয়…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৬ মাসেও অগ্রগতি নেই ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলার  
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিডিরেনে সিইও পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদীতে সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬