গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, তিন দিনে পুড়ল ১৪ মোটরসাইকেল

২৮ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ PM
 মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দূর্বত্তরা

মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দূর্বত্তরা © টিডিসি ফটো

গাইবান্ধা-৫ (সাঘাটা) আসনে নির্বাচনী প্রচারণার মধ্যেই একাধিক ঘটনায় স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের কর্মী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত তিন দিনে তার কর্মীদের ১৪টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি একাধিক কর্মী আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে সাঘাটা উপজেলার কচুয়া বাজার এলাকায় নিশাদের কর্মী নুরুজ্জামান সরদারের বাড়িতে ঢুকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এর আগে একই দিন সন্ধ্যায় ভন্নতের বাজারে নিশাদের কর্মী আবু শাহী ও অন্যরা প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। তাদের মারধরের পর ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে পুড়িয়ে দেয়া হয়। আহতদের স্থানীয়দের সহযোগিতায় সাঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দুটি পৃথক হামলায় আরও ৪টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ সরাসরি বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারের কর্মী ও সমর্থকদের অভিযোগের আঙ্গুল দিয়ে বলেছেন, তার প্রচারণা শুরুর প্রথম দিন থেকেই তার সমর্থকদের লক্ষ্য করে হামলা, ভীতি প্রদর্শন ও যানবাহন ধ্বংসের ঘটনা ঘটাচ্ছে। তিনি দাবি করেন, স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করা সত্ত্বেও কোনো প্রতিকার বা সুরক্ষা দেওয়া হয়নি। 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেছেন, আগের হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং নতুন ঘটনার তদন্ত চলছে। পুড়ে যাওয়া মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানানো হয়েছে, নির্বাচনী শান্তি বজায় রাখতে পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে ঘটনাগুলোর স্বচ্ছ তদন্ত ও দুষ্কৃতীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি উঠেছে।

নির্বাচন কমিশনের গাইবান্ধার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোনো প্রার্থী বা দলের বিরুদ্ধে সহিংসতার লিখিত অভিযোগ পেলে তা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সকল পর্যায়ে নজরদারি জোরদার করা হচ্ছে।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9