চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত শতাধিক

২৮ জানুয়ারি ২০২৬, ০৬:১১ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:১৩ PM
বিএনপি জামায়াত সংঘর্ষ

বিএনপি জামায়াত সংঘর্ষ © টিডিসি ফটো

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ার বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে একটি নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল এবং জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের কর্মী-সমর্থকদের মধ্যে চেয়ার বসাকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত শতাধিক কর্মী-সমর্থক আহত হন।

এসময় সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিকও আহত হন। এছাড়া তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

প্রতি শিক্ষা বোর্ডের ১০০ শিক্ষার্থী পাবেন ল্যাপটপ
  • ১২ নভেম্বর ২০২৬
৪৯০ জনকে প্রি-সি রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি নেবে নৌপরিবহন…
  • ১২ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ কি বিএনপি সরকারকে চাপে ফেলে…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোর বোর্ডে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন ৩৯২২…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের …
  • ১২ নভেম্বর ২০২৬
নবাবগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950