একই আসনের বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ PM
জামায়াত প্রার্থী অধ্যাপক ইজ্জত উল্লাহ  ও বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব

জামায়াত প্রার্থী অধ্যাপক ইজ্জত উল্লাহ ও বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব © সংগৃহীত

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে পৃথক দুটি নোটিশ জারি করা হয়।

নোটিশপ্রাপ্তরা হলেন বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক ইজ্জত উল্লাহ।

নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য এবং সাতক্ষীরার যুগ্ম জেলা ও দায়রা জজ (আদালত-২) নয়ন বিশ্বাস কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শনকালে এই দুই প্রার্থীর প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পান।

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কলারোয়ার ব্রজবাকসা হাফিজিয়া মাদরাসা, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ মোড়, ট্রাক টার্মিনাল ও উপজেলা মোড়সহ বিভিন্ন স্থানে হাবিবুল ইসলাম হাবিবের নির্বাচনি ফেস্টুন ও ব্যানার যত্রতত্র গাছের সঙ্গে, বিদ্যুতের খুঁটিতে এবং যানবাহনে সাঁটানো অবস্থায় পাওয়া গেছে।

জামায়াত প্রার্থী অধ্যাপক ইজ্জত উল্লাহর বিরুদ্ধে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, কলারোয়ার তুলশীডাঙ্গা, হেলাতলা, গোপীনাথপুর ও মুরারিকাটি মোড়সহ বিভিন্ন এলাকায় তার নির্বাচনি ফেস্টুন গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সাঁটানো অবস্থায় দেখা গেছে।

নোটিশে বলা হয়েছে, যত্রতত্র পোস্টার-ফেস্টুন সাঁটানোর এ কর্মকাণ্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৭(গ) বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এটি দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার (আরপিও), ১৯৭২-এর আর্টিকেল ৯১এ অনুযায়ী একটি দ-নীয় অপরাধ।

আচরণবিধি লঙ্ঘনের জন্য কেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হবে না, তা আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টার মধ্যে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ে হাজির হতে ব্যর্থ হলে প্রার্থীদের অনুপস্থিতিতেই আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। 

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9