ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ভোটার উপস্থিতির আহ্বান হাবিবের

২৮ জানুয়ারি ২০২৬, ০৬:১১ PM
খিলগাঁওয়ে উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন হাবিবুর রশিদ হাবিব

খিলগাঁওয়ে উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন হাবিবুর রশিদ হাবিব © টিডিসি

ঢাকা–৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়। এটি ভোটাধিকার ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আত্মত্যাগের ফসল। এই নির্বাচনে সর্বোচ্চ ভোটার উপস্থিতির মাধ্যমেই শহীদদের রক্তের প্রতি সম্মান জানাতে হবে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজধানী খিলগাঁও এক নম্বর ওয়ার্ড জোড়পুকুরপাড় মাঠের স কাঠপট্টিতে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, বাংলাদেশের মানুষ কষ্ট করে শ্রম দিয়ে এই দেশ গড়ে তুলেছে। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য হাজার হাজার সহযোদ্ধা জীবন দিয়েছেন। জুলাই–আগস্টের আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদিসসহ অনেকেই রক্ত দিয়েছেন।

তিনি বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন এবং মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। 

হাবিবুর রশিদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি সর্বোচ্চ ভোট পড়ে এবং এটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তাহলে শহীদদের পরিবার শান্তি পাবে। তারা বলবে, তাঁদের সন্তান যে কারণে জীবন দিয়েছে, দেশের মানুষ অন্তত ভোট দিয়ে সেই সম্মান জানিয়েছে।

এলাকার মানুষের কষ্টের কথা তুলে ধরে বিএনপির এই প্রার্থী বলেন, তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন এবং এলাকার অলিগলি ঘুরে বেড়ান। তাঁর বাসা সবার জন্য খোলা। রাস্তা থেকেই তাঁকে ডাকা যায়। এলাকার সমস্যাগুলো ঐক্যবদ্ধভাবে সমাধানের আহ্বান জানান তিনি।

নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে হাবিবুর রশিদ বলেন, তিনি প্রায় ৫৪ বছর বয়সী এবং দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে খোঁজ নেওয়ার আহ্বান জানান তিনি। যদি এলাকার মানুষ তাঁকে ভালো মানুষ হিসেবে পান, তাহলে তাঁর নেত্রী, দল ও শহীদ সহযোদ্ধাদের সম্মানে একটি ভোট দেওয়ার দাবি জানান।

তিনি বলেন, একজন মানুষ যদি নিজের আত্মীয়স্বজন ও পরিচিতদের উদ্বুদ্ধ করেন, তাহলে একজনই ৫০ থেকে ১০০টি ভোট সংগ্রহ করতে পারেন। আজ এখানে যদি ২০০ জন উপস্থিত থাকেন, তবে তা ২০ হাজার মানুষের শক্তিতে রূপ নিতে পারে।

হাবিবুর রশিদ বলেন, ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা’—এই বিশ্বাস নিয়েই তিনি রাজনীতি করেন। ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ভোটের সময় নয়, সব সময়ই তাঁকে এলাকায় পাওয়া যাবে। রাস্তাঘাটেই তাঁর সঙ্গে দেখা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9