মামুনুল হকের নিরাপত্তা চাইলেন গণ‌অধিকারের প্রার্থী

২১ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ PM
মামুনুল হক

মামুনুল হক © সংগৃহীত

ঢাকা-১৩ আসনের জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হকের নিরাপত্তা চেয়েছেন গণ‌অধিকার পরিষদের প্রার্থী মিজানুর রহমান ভূঁইয়া।

বুধবার (২১ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে নির্বাচন কমিশনে প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এ দাবি জানান তিনি।

মিজানুর রহমান বলেন, ঢাকা ১৩ আসনটি শেরে বাংলা, আদাবর এবং মোহাম্মদপুর থানা নিয়ে গঠিত। এর মধ্যে মোহাম্মদপুরের কিছু জোন আছে যেখানে কিশোর গ্যাংয়ের আধিপত্য রয়েছে। সেখানে খুন, সন্ত্রাস সব কিছু হয়।

তিনি বলেন, আমি গণ‌অধিকারের প্রার্থী হলেও এ আসনে এমন একজনকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছি, যিনি একজন সম্মানিত আলেম এবং অনেক আগে থেকেই ফ্যাসিবাদবিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর। ফলে তার সম্মানে এই আসনে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানাচ্ছি।

ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬