অপসাংবাদিকতার শিকার হয়েছি: মামুনুল হক

১৭ জানুয়ারি ২০২৬, ০২:৩২ PM
মামুনুল হক

মামুনুল হক © ফাইল ছবি

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছেন ঢাকা–১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে এ জবাব জমা দেন।

নোটিশের জবাব দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামুনুল হক। তিনি বলেন, “আমি অপসাংবাদিকতার শিকার হয়েছি—এই বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করেছি। আমাকে ঘিরে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলো সঠিক নয়।”

তিনি আরও জানান, তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে লিফলেট বিতরণ করেছেন, তবে নিজ আসনে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাননি। তার অভিযোগ, বাস্তবতা না জেনেই তাকে নিয়ে ভুল সংবাদ প্রকাশ করা হয়েছে। লিখিত ব্যাখ্যার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলেও জানান তিনি।

এর আগে গত ১৪ জানুয়ারি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী। আগারগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন—এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এই শোকজ নোটিশ দেওয়া হয়।

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
  • ০১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম
  • ০১ অক্টোবর ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬