মামুনুল হকের সম্মানে ২ আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ

১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ PM , আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ PM
মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো

মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো © টিডিসি সম্পাদিত

মাওলানা মামুনুল হকের সন্মানে ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে প্রার্থী দেবে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। আজ সোমবার (১৯ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ এক বিবৃতিতে জানিয়েছেন, খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের প্রতি সন্মান জানিয়ে তিনি যে দুই আসনে প্রার্থী হয়েছেন সেই দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেবে না। এই দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী প্রত্যাহার করা হবে। দুই আসনেই ইসলামী আন্দোলনেরর সমর্থন মাওলানা মামুনুল হকের প্রতি থাকবে। ইসলামী রাজনীতিতে তাঁর ত্যাগ ও অবদানের প্রতি সন্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যকোনো দলের সাথে যুগবদ্ধ পথচলার চিন্তা করছে না। যেসব আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাই সেসব আসনে নীতি- আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ষাট পেরিয়েছে? সুস্থ থাকতে থালায় রাখুন এই খাবারগুলো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9