ফাঁকা ৩২ আসনে সমর্থন দেয়া হবে যাদের, জানাল ইসলামী আন্দোলন

১৮ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ। © টিডিসি সম্পাদিত।

নানা হিসেবনিকেশ শেষে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী সমঝোতা থেকে বেরিয়ে ২৬৮ আসনে একক নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেয় পীর সাহেব চরমোনাইয়ের দল।

৩০০ আসনের মধ্যে ২৬৮ আসনে একক নির্বাচনের পাশাপাশি ৩২ আসনে অন্য প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন। রোববার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে দলের যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, বাকি ৩২ আসনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো, ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহের মধ্যে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেয়া হবে। ২০ জানুয়ারির পরে প্রচারণা শুরু হলে আলাপ-আলোচনার মাধ্যমে হাতপাখা যেসব আসনে থাকবে না সেই ৩২ আসনের সমর্থন ঘোষণা করা হবে।

গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি নিয়ে আমরা আপাতত ভাবছি না। সময় আসলে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

আওয়ামী সরকারের মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির সোহাগ
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬