ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী না দেওয়া নিয়ে যা বলছে ইসলামী আন্দোলন

১৮ জানুয়ারি ২০২৬, ১১:১২ PM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:১৩ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো © টিডিসি সম্পাদিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের আসনে প্রার্থী না দেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ তথ্য জানান।

রোববার রাতে যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের অবস্থান তুলে ধরেন তাহের।

তবে জামায়াতের এ সিদ্ধান্তকে আমলে নিতে নারাজ ইসলামী আন্দোলন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম বলেন, এ ধরনের ছাড়ে এখন আর কিছু করার নেই। পরিস্থিতি অনেকটাই দেরিতে নেওয়া সিদ্ধান্তের মতো হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, নির্বাচন নিয়ে আসন ভাগাভাগিতে সমঝোতা না হওয়ায় গত শুক্রবার জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিন দিনের মাথায় জামায়াতের পক্ষ থেকে ফয়জুল করীমের আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা এল।

প্রসঙ্গত, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে বরিশাল-৬ আসনে জামায়াত তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে বলে জানিয়েছে। ওই আসনে জামায়াতের প্রার্থী ছিলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী।

অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, পরিচয় হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬