ইসলামী আন্দোলনের সম্মানে দলটির নায়েবে আমীরের আসনে প্রার্থী দেবে না জামায়াত জোট

১৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ PM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ PM
সংবাদ সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দ

সংবাদ সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দ © টিডিসি সম্পাদিত

শেষ মুহূর্তে ১১ দলীয় নির্বাচনী সমঝোতা থেকে সরে যাওয়া ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের আসনে কোন প্রার্থী দেবে না জামায়াত জোট।  আজ রবিবার ( ১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের একথা জানান।

তিনি বলেন, আই সমঝোতায় ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল, আমরা সেই ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল কিছু বিষয়ের জন্য তারা নিজেরা আলাদা নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমরা নির্বাচনে তাদের সাফল্য কামনা করি। আর ইসলামী আন্দোলনের সম্মানে দলের সিনিয়র নায়েবে আমীরের আসনে আমরা কোন প্রার্থী দেবো না। কারণ উনাদের আমীর পীর সাহেব নির্বাচন করছেন না। তাই সৌজন্যের জন্য আমরা এই আসনে প্রার্থী দেবো না।  

নিরাপত্তা ও প্রটোকলের বিষয়ে একটি দলের প্রধানকে নিয়ে সরকার বাড়াবাড়ি করছে বলে অভিযোগ করে ডা. তাহের বলেন, একটি দলের প্রধানকে নিরাপত্তা দেয়া কিংবা প্রটোকল দেয়া হচ্ছে। একটি দলকে এমন নিরাপত্তা বা প্রটোকল দিলে সমস্যা নেই, তবে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকেও একইভাবে প্রটোকল এবং নিরাপত্তা দিতে হবে।

তিনি বলেন, আমরা নির্বাচনকে কেন্দ্র করে ভিন্ন চিত্র দেখছি, এসব বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। এখানে দুইটি প্রধান বিষয় ছিল, এক ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব। কিছু কিছু জায়গায় একই বিষয়ে ইসির ভিন্ন আচরণ দেখছি। একটি দল থেকে ইসিকে চাপ দেয়া হচ্ছে, তবে চাপে নতি স্বীকার না করে সব দলের জন্য একই নিয়মে হতে হবে।

হাসিনাকে ‘টেরোরিস্ট’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ‘বাচনভঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার 
  • ১০ নভেম্বর ২০২৬
দুই জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১০ নভেম্বর ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, আবেদন শুরু ৫ জানুয়া…
  • ১০ নভেম্বর ২০২৬
আগারগাঁওয়ে সচিবালয় স্থাপনের জন্য শেকৃবি গাজীপুরে স্থানান্তর…
  • ১০ নভেম্বর ২০২৬
রাতে না খেয়েও সকালে বাড়ে রক্তে শর্করা, কারণ কী?
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950