ইসির শোকজের জবাব দিলেন মামুনুল হক

১৭ জানুয়ারি ২০২৬, ০২:৩৭ PM
মামুনুল হক

মামুনুল হক © সংগৃহীত

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে নোটিশের লিখিত ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ইসি সূত্র জানায়, সকাল ১০টার দিকে মামুনুল হক নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে শোকজ নোটিশের লিখিত জবাব দেন। পরে কমিশনের পক্ষ থেকে তার ব্যাখ্যা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয়।

নোটিশের জবাব দেওয়ার পর গণমাধ্যমকে মামুনুল হক বলেন, আমাকে ঘিরে প্রকাশিত একটি সংবাদে অপসাংবাদিকতা করা হয়েছে। আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছি, তবে নিজ নির্বাচনী এলাকার জন্য কোনো ধরনের প্রচার-প্রচারণা চালাইনি।

তিনি আরও বলেন, আমি কমিশনকে জানিয়েছি, আমার কার্যক্রমকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি সংসদ নির্বাচনের জন্য কোনো প্রচারণায় অংশ নিইনি। লিখিত জবাবের বিষয়ে ইসি পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

এর আগে, গত মঙ্গলবার বিকাল ৫টায় নির্বাচন ভবনের সামনে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন মামুনুল হক। এ নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর তার কাছে লিখিত ব্যাখ্যা চান রিটার্নিং কর্মকর্তা। 

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ষাট পেরিয়েছে? সুস্থ থাকতে থালায় রাখুন এই খাবারগুলো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9