জামায়াত এমপি

কত গাড়িতে হামলা হলে বুঝব আইনশৃঙ্খলার অবনতি হয়েছে

১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ PM
সংসদ সদস্য ড. মো. শফিকুল ইসলাম মাসুদ

সংসদ সদস্য ড. মো. শফিকুল ইসলাম মাসুদ © সংগৃহীত

দেশে কতগুলো গাড়িতে হামলা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে বিবেচনা করা হবে, সেই প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. মো. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে শত শত গাড়িতে হামলার খবর প্রকাশিত হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি স্বীকার করা হচ্ছে না। বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রশ্ন তোলেন।

সংসদে শফিকুল ইসলাম মাসুদ বলেন, বর্তমান পর্যটনশিল্প ধ্বংস করার পাঁয়তারার অংশ হিসেবে পুরো পার্বত্য অঞ্চলকে হাতছাড়া করার গভীর ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা জানতে চান তিনি।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে দেওয়া একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে শুধু ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটা বলা যায় না বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। অথচ বিভিন্ন গণমাধ্যমে একটি-দুটি নয়, শত শত গাড়িতে হামলার খবর পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, ‘মাননীয় সদস্য একটা-দুইটা জায়গায় আমরা আপনি জবাব দিচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই হয় নাই তাহলে আমরা কতজন লোক কিংবা আর কত গাড়ির উপরে হামলা হলে আমরা বুঝবো যে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিণীতির অবনতি হয়েছে।’

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাজেক ও বেলি অঞ্চল নিয়ে সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, সরকারও একইভাবে উদ্বিগ্ন। পর্যটন মৌসুম শুরুর আগে সাজেকভ্যালি এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দেয়। ওই এলাকার কিছু দখলদারত্ব বজায় রাখাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতায় পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

গাড়িতে হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার সময় এ বিষয়ে বিস্তারিত জবাব দেওয়া হবে।

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ভারত
  • ১১ নভেম্বর ২০২৬
সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫, সাত দিনের রিমান্ড আবেদন
  • ১১ নভেম্বর ২০২৬
‘ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিতে পারে’ বক্তব্য নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় রংপুর বিভাগের ১০ শিক্ষাপ্রতিষ্ঠান, পাঁচট…
  • ১১ নভেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে মজুরি দিতে না পারায় সংসদে দুঃখ প্রকাশ জামায়াত …
  • ১১ নভেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরুর সময় পেছাল 
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950