জাতীয়করণের তালিকায় ঢাকা বিভাগের ২১ শিক্ষাপ্রতিষ্ঠান, বাদ ৪ জেলা

১১ নভেম্বর ২০২৬, ০৬:৫২ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ PM
মাউশি লোগো

মাউশি লোগো © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করে প্রজ্ঞাপনও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় সূত্রে এই তালিকায় থাকা ৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হাতে পেয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। চলতি বছরের জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত জাতীয়করণ হওয়া এবং জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

জাতীয়করণ হওয়া বা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা বিভাগের ২১টি প্রতিষ্ঠানও রয়েছে। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা জেলা, মাদারীপুর জেলা এবং গাজীপুরের চারটি করে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

এ ছাড়াও ফরিদপুরের তিনটি, গোপালগঞ্জের দুটি এবং নরসিংদী, রাজবাড়ী, মানিকগঞ্জ এবং মুন্সীগঞ্জের একটি করে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে। তবে এই তালিকায় টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ এবং শরীয়তপুরের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই।

ঢাকা জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো রাজধানীর কলাবাগানের মেহেরুন্নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট।

অন্যদিকে গাজীপুরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো কালিয়াকৈরের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, চান্দনার চান্দনা স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রীপুরের কাওরাইদ আলী নারায়ণ উচ্চ বিদ্যালয়। 

মাদারীপুরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো সদরের চরমুগরীয়া মার্চেন্টস বহুমুখী উচ্চ বিদ্যালয়, চরমুগরীয়া বালিকা উচ্চ বিদ্যালয়, রাজৈর উপজেলার রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় ও শহীদ সরদা সাজাহান গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

তালিকায় থাকা ফরিদপুরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো নগরকান্দার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়, সদরের ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়। অন্যদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ার পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ বিদ্যালয়ও এই তালিকায় আছে।

এ ছাড়া রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কাশীমবাজার রাজ উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিকটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জের লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর শিমুলীয়া উচ্চ বিদ্যালয়ে জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

ওয়েট অ্যান্ড সি, মিথ্যাচারের জবাব শিগগিরই পাবেন
  • ১১ নভেম্বর ২০২৬
অসুস্থ বাবা-বোনকে দেখতে গিয়ে হাসপাতালের বারান্দা থেকে পড়ে শ…
  • ১১ নভেম্বর ২০২৬
পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি রাকাবুমিং রাকা
  • ১১ নভেম্বর ২০২৬
মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে ভারত
  • ১১ নভেম্বর ২০২৬
সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫, সাত দিনের রিমান্ড আবেদন
  • ১১ নভেম্বর ২০২৬
‘ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিতে পারে’ বক্তব্য নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950