নেত্রকোনায় যুবলীগ-খেলাফত আন্দোলনের ১২ নেতাকর্মী বিএনপিতে যোগদান

২১ জানুয়ারি ২০২৬, ১২:১৩ PM
খেলাফত আন্দোলনের নেতাকর্মীর বিএনপিতে যোগ

খেলাফত আন্দোলনের নেতাকর্মীর বিএনপিতে যোগ © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে খেলাফত আন্দোলন ও যুবলীগের মোট ১২ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দুয়া-আটপাড়া (নেত্রকোনা-৩) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালী নবাগতদের ফুলেল শুভেচ্ছা দিয়ে দলে বরণ করে নেন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন কেন্দুয়া উপজেলা খেলাফত আন্দোলনের সভাপতি হাফেজ মুফতি মাওলানা তরিকুল ইসলাম ও তাঁর অনুসারী ১১ জন নেতাকর্মী। এ ছাড়া উপজেলার মোজাফারপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আঃ রউফ বেপারীও এদিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দেন।

বিএনপিতে যোগদান প্রসঙ্গে হাফেজ মুফতি মাওলানা তরিকুল ইসলাম বলেন, 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা বিএনপিতে যোগদান করেছি। আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।'

নতুন কর্মীদের স্বাগত জানিয়ে রফিকুল ইসলাম হিলালী বলেন, 'সারা বাংলাদেশে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া বইছে। এমনি একটা সময়ে আপনারা বিএনপির আর্দশে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন, যা বিএনপি তথা আমার নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা একটি পরিবার গড়তে চাই। হিংসা ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে উন্নত ও সমৃদ্ধ শরীয়তপুর গড়াই আমাদের লক্ষ্য।'

অতিরিক্ত দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক : গোলা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার: স্বাস্থ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল জাকসু জব ফেয়ার, থাকছে ৭০০-এর বেশি চাকরির সুযোগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের গ্রেড সংশোধনী বিষয় নিয়ে যা বলছে মন্ত্রণা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9