৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

০৩ মার্চ ২০২৬, ০৮:১১ AM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

দেশের সাতটি বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে জানানো হয়েছে, দেশের অন্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থার প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় মেঘের সৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রথমবার এশিয়ার ৩ বিশ্ববিদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা, জিএম বরখাস্ত, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাং…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬