সিলেটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১১ প্রার্থী

২১ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ AM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ AM
কোলাজ ছবি

কোলাজ ছবি © সংগৃহীত

জোটভিত্তিক সমঝোতা ও দলীয় আনুগত্য প্রদর্শন করে সিলেটের ছয়টি সংসদীয় আসন থেকে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ১১ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তারা ভোটের মাঠ থেকে সরে দাঁড়ান। মূলত ১০ দলীয় জোটের একক প্রার্থী নিশ্চিত করা এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতেই প্রার্থীরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

সিলেট-১ আসনে জামায়াতের জেলা আমির হাবিবুর রহমানকে সমর্থন দিয়ে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এনসিপির এহতেশামুল হক ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান। সিলেট-২ আসন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকী ও জামায়াতে ইসলামীর অধ্যক্ষ আব্দুল হান্নান।

সিলেট-৩ আসনে জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের মাওলানা মুসলেহ উদ্দিন রাজুকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াত মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ। একই আসন থেকে আরও সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন ও এনসিপির ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। এছাড়া সিলেট-৪ আসনে জোটের স্বার্থে মুফতি আলি হাসান উসামা ও এনসিপির রাসেল উল আলম তাদের মনোনয়নপত্র তুলে নিয়েছেন, যেখানে জোটের প্রার্থী হিসেবে থাকছেন জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন।

সিলেট-৫ আসনেও জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি আবুল হাসানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন জামায়াত প্রার্থী হাফিজ মো. আনওয়ার হোসাইন খান। অন্যদিকে সিলেট-৬ আসনে দলীয় নির্দেশনায় দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়। এর ফলে দলের সিদ্ধান্ত মেনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন অপর প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9