মনোনয়ন প্রত্যাহার করে যা বললেন এনসিপি নেত্রী ডা. মিতু

২০ জানুয়ারি ২০২৬, ০৭:১৪ PM
ডা. মাহমুদা মিতু

ডা. মাহমুদা মিতু © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু। ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচন করার কথা ছিল তার। তবে এ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহমুদা মিতু জানান, ‘আলহামদুলিল্লাহ, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে। কাঠালিয়া রাজাপুর আসনে যারা আমাকে ভালোবাসেন আমার পাশে থাকতে চেয়েছেন তাদেরকে আমার ভাই ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার দাবি রইলো। 

ফেসবুক পোস্টের এনসিপির এই নেত্রী আরও বলেন, ‘আমি ইনশাআল্লাহ গনভোটে হ্যাঁ  এবং দাঁড়িপাল্লার প্রচারণায় ঝালকাঠি-১ এ থাকবো। আপনারা যারা আমার সাথে প্রচারণায় থাকতে চেয়েছিলেন আমাকে ভাত খাওয়াতে চেয়েছিলেন সে সুযোগ এখনো আছে। আমি ইনশাআল্লাহ পুরো সময় মাঠে থাকবো।  ঝালকাঠির-১ আসনের গণমানুষের ভোট, দাঁড়িপাল্লার পক্ষে হোক।’

রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬