শিবির করার অভিযোগে কাউকে হামলা করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সাদিক কায়েমের

০৩ মার্চ ২০২৬, ০৬:৪৮ AM
সাদিক কায়েম

সাদিক কায়েম © সংগৃহীত

ছাত্রশিবির করার অপরাধে কারও ওপর হামলা চালানো হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (২ মার্চ) ‍দিবাগত রাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কয়েম বলেন, বহিরাগতরা প্রবেশ করে হামলায় অংশ নিয়েছে। হামলাকারীরা আগে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। তারা আবার নতুন করে দেশকে অস্থিতিশীল করতে চায়। ছাত্রদল কতৃক শিবির ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানাই। ১২ ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী ছাত্রদলের সন্ত্রাসীরা ভিন্ন মতাদর্শীদের হামলা করছে। ১৬ জনকে আহত করা হয়েছে।

তিনি বলেন, তারেক রহমান প্ল্যানের কথা বলেছেন। কিন্তু ক্যাম্পাসে সহিংসতা চলছে। নতুনভাবে কেউ ছাত্রলীগ হতে চাইলে আমরা তা মেনে নেবো না। যারা হামলায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সরকার বিচার করতে ব্যর্থ হলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। 

এছাড়াও ঢাকা পলিটেকনিক্যালে হামলায় প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। 

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬