রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা

০৩ মার্চ ২০২৬, ০৬:৫৫ AM
রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা

রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা © সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে যে দুটি ড্রোনের আঘাতে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে আগুন লেগেছে, এবং স্থাপনার ‘সামান্য’ বস্তুগত ক্ষতি হয়েছে।

বার্তাসংস্থা এএফপিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘প্রাথমিক অনুমান অনুসারে, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে, যার ফলে ভবনটিতে সীমিত পরিমাণে আগুন লেগেছে এবং সামান্য পরিমাণে ক্ষতি হয়েছে।’

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬