ট্রেনের টিকেট অনলাইনে কাটবেন যেভাবে

০৩ মার্চ ২০২৬, ০৭:৫০ AM
ট্রেনের টিকিট

ট্রেনের টিকিট © সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটি কাছে আসার সঙ্গে সঙ্গে দেশে বেড়ে গেছে ঘরমুখো মানুষের চাপ। দীর্ঘ যাত্রা ও ভোগান্তি এড়িয়ে চলার জন্য বাংলাদেশ রেলওয়ে এবারও পূর্বপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করেছে। এবার যাত্রীদের সুবিধার জন্য সব আসন অনলাইনে পাওয়া যাবে, যাতে কেউ স্টেশনে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়। আজ (৩ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হচ্ছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি, যা ঘরে বসেই সহজেই সংগ্রহ করা যাবে। 

টিকিট কাটা যাবে যেভাবে
রেলের নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে যাত্রীরা ঘরে বসেই টিকিট কিনতে পারবেন। এর জন্য আগে একবার নিবন্ধন করতে হবে। আগে নিবন্ধন করা থাকলে সরাসরি লগইন করেই টিকিট কাটা যাবে।

নিবন্ধন করতে: https://eticket.railway.gov.bd/ এ গিয়ে উপরের ডান দিকে থাকা ‘রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করতে হবে। ব্যক্তিগত তথ্য পূরণ করে ‘ভেরিফাই’ বাটনে চাপ দিলে মোবাইলে ওটিপি যাবে। ওই ওটিপি ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে লগইন হবে।

লগইন করার পর ভ্রমণের তারিখ, যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য ও শ্রেণি নির্বাচন করে ‘ফাইন্ড টিকিট’ অপশনে ক্লিক করতে হবে। নির্ধারিত তারিখের ট্রেনের তালিকা, খালি আসন ও ছাড়ার সময় দেখা যাবে।

পছন্দের ট্রেন নির্বাচন করে ‘ভিউ সিটস’ এ ক্লিক করলে খালি আসন দেখা যাবে। সেখানে আসন বেছে নিয়ে ‘কন্টিনিউ পারচেজ’ অপশনে যেতে হবে। এরপর মোবাইলে পাঠানো ওটিপি ব্যবহার করে অগ্রসর হতে হবে।

শেষে মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ই-টিকিট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। একই সঙ্গে নিবন্ধিত ই-মেইলে টিকিটের কপি পাঠানো হবে। ডাউনলোড করা পিডিএফ টিকিট মোবাইলে দেখিয়েই ভ্রমণ করা যাবে। চাইলে ই-মেইল থেকে প্রিন্ট কপি নিয়ে ফটো আইডিসহ সংশ্লিষ্ট স্টেশন থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।

পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট আলাদা সময়সূচিতে দেওয়া হবে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকালে, পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুরে অনলাইনে পাওয়া যাবে। অগ্রিম টিকিট বিক্রি চলবে ৩ থেকে ৯ মার্চ পর্যন্ত। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত।

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬