১২ তারিখে ভোট হবে কি না—এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

২১ জানুয়ারি ২০২৬, ১০:২১ AM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ১১:২৮ AM
তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান © টিডিসি ফটো

আগামী ১২ তারিখে ভোট হবে কি না—এ বিষয়ে একটি চক্র সমাজে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে গণভোটের গাড়ি ক্যারাভান উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, '১২ তারিখে ভোট হবে কি হবে না—এ নিয়ে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কেন ভোট হবে না? সরকার প্রস্তুত, নির্বাচন কমিশন প্রস্তুত, রাজনৈতিক দলগুলো প্রস্তুত এবং ভোটাররাও প্রস্তুত। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।'

তিনি আরও বলেন, 'দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক চর্চা ব্যাহত ছিল। এখন কিছু লোক ফিসফিস করে গুজব ছড়ানোর চেষ্টা করছে। তবে এবার আর সেই সুযোগ নেই। দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে।'

অনুষ্ঠান শেষে উপদেষ্টা গণভোটের প্রচারণা বিষয়ক একটি র‍্যালিতে অংশ নেন। পরে তিনি প্রধান অতিথি হিসেবে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় তিনি বলেন, 'আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাই যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে। রাষ্ট্রপতি হবেন একজন অভিভাবকের মতো, যিনি প্রয়োজনে নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করতে পারবেন। কোনো রাজনৈতিক দল বেপথে গেলে উচ্চকক্ষের মাধ্যমে তার জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।'

তিনি আরও বলেন, 'এই ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব যদি গণভোটে জনগণ ‘হ্যাঁ’ ভোট প্রদান করে।'

সভা ও কর্মসূচিতে জেলা প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9