পিএসসির গাড়িচালক আবেদ আলীর ছেলে দুদকের হাতে গ্রেপ্তার

২০ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ PM
আবেদ আলী ও সোহানুর রহমান সিয়াম

আবেদ আলী ও সোহানুর রহমান সিয়াম © সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক ও প্রশ্নফাঁস কেলেঙ্কারির হোতা সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন তাকে গ্রেপ্তার করেছেন। সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

গত বছরের জানুয়ারিতে পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে প্রায় পৌনে চার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। একই সঙ্গে তার ও পরিবারের বিরুদ্ধে মোট তিনটি মামলা করা হয়।

দুদকের মামলায় আবেদ আলীর বিরুদ্ধে অবৈধভাবে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকা আয় করার অভিযোগ আনা হয়। তদন্তে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ টাকা উত্তোলনের তথ্য পাওয়া যায়। এই লেনদেনগুলোকে ‘সন্দেহজনক’ উল্লেখ করে সে সময় দুদকের মহাপরিচালক আক্তার বলেছিলেন, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পদের উৎস গোপনের অভিযোগ আনা হয়েছে আবেদ আলীর বিরুদ্ধে।

দুদক জানায়, আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধেও ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। তদন্তে তার দুটি ব্যাংক হিসাবে ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা এবং ১ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে, যা মামলায় সন্দেহজনক লেনদেন হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করে দুদক।

এর আগে দুদকের আবেদনের প্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি দুর্নীতির মামলায় আবেদ আলী জীবনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9