থানা থেকে এইচএসসি প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

২১ জুন ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১০:৩০ PM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

নওগাঁর ধামইরহাট উপজেলায় থানা হেফাজত থেকে রক্ষিত এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্ন তছনছ কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা। শনিবার (২১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, এর আগে গত মঙ্গলবার রাতে থানা হেফাজতে থাকা ট্রাংক থেকে একসেট রাজশাহী বোর্ডের ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্নপত্র তছনছের ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। তদন্তে ওইদিন রাতে থানায় দায়িত্ব পালনে থাকা এসআই জাকিরুল ইসলাম ও কনস্টেবল ইকবাল হোসেন নামের দুইজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। এরপর রাজশাহী শিক্ষা বোর্ড ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্নপত্রটি বাতিল ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলায় ভয়াবহ মাদক ও চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। অতিদ্রুত প্রশ্ন ফাঁসে জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওত্তায় নিয়ে আসার জোর দাবি করছি।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি, এনসিপির জেলা সমন্বয়ক কমিটির সদস্য আব্দুর রহমান, রিফাতুল হাসান চৌধুরী সৈকত প্রমুখ।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950